ত্বকের উজ্জ্বলতা বাড়াতে হলুদের জুড়ি নেই, বিশ্বাস না হলে আজই ব্যবহার করুন

হলুদের আছে নানা গুণ। দূর করে ব্যথা-বেদনা। তবে ত্বকের জন্য সবচেয়ে ভালো। হলুদে রয়েছে কারকিউমিনের উপস্থিতি; এই বায়ো অ্যাকটিভ উপাদানে থাকে অ্যান্টি-অক্সিড্যান্ট। জেনে নিন হলুদের নানা গুণাবলীর এক ঝলক।

ত্বক উজ্জ্বল রাখে
হলুদের অ্যান্টি-অক্সিড্যান্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটারি উপাদান ত্বক উজ্জ্বল রাখে। ত্বকের যে স্বাভাবিক আভা সেটাকে তুলে ধরাই হলো হলুদের কাজ। একটু হলুদ, মধু আর দই মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগাতে পারেন। ১৫-২০ মিনিট রেখে পরিষ্কার জলে ধুয়ে ফেলুন।

অ্যাকনের দাগ দূর করে
অ্যাকনে ত্বকের একটি সাধারণ সমস্যা। অনেক সময় অ্যাকনে কমে গেলেও পিছনে রেখে যায় কালো দাগ। হলুদে যে অ্যান্টিসেপটিক উপাদান আছে, সেটি অ্যাকনের জীবাণুকে বাড়তে দেয় না। এক চা চামচ হলুদ গুঁড়োর সঙ্গে একটু দই আর এক চা চামচ মুলতানি মাটি মিশিয়ে প্যাক তৈরি করে নিন। চাইলে এর মধ্যে কয়েক ফোঁটা গোলাপ জল দিয়ে দিতে পারেন। ২০ মিনিট রেখে ঠাণ্ডা জলে এই প্যাক ধুয়ে নিতে হবে। ভালো ফল পেতে সপ্তাহে একবার এই প্যাক ব্যবহার করুন।

ডার্ক সার্কেল কমায়
অ্যান্টি-অক্সিড্যান্ট উপাদানে ভরপুর বলেই হলুদ ডার্ক সার্কেল দূর করতে সক্ষম। দুই টেবিল চামচ হলুদ গুঁড়ো, এক টেবিল চামচ দই ও দুই ফোঁটা লেবুর রস দিয়ে প্যাক তৈরি করুন। ডার্ক সার্কেলে এই প্যাক লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। তারপর শুকনো তোয়ালে দিয়ে মুখ মুছে নিন।

রোধ করবে স্ট্রেচ মার্কস
স্ট্রেচ মার্কস দূর করতে আধ চা-চামচ হলুদ গুঁড়ো ও এক টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে স্ট্রেচ মার্কসে লাগাতে হবে। এক ঘণ্টা রেখে ধুয়ে নিয়ে ময়শ্চারাইজার লাগিয়ে নিতে হবে। তবে এটা ব্যবহার করলে যে স্ট্রেচ মার্ক একেবারে ভ্যানিশ হয়ে যাবে তা নয়, তবে নিয়মিত ব্যবহার করলে দাগ অনেকটাই মিলিয়ে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *