খালিপেটে সকাল বেলা আনারসের জল পান করার অসাধারন কিছু উপকার সম্পর্কে জেনেনিন

আনারসকে অনেক উপকারী রোগ নিরাময়ক হিসেবে শত শত বছর ধরে ব্যবহার করা হচ্ছে। বলা হয়, খালি পেটে সকালবেলা আনারস জল খেলে শরীরের উপকার হয়। আনারসে আছে এনজাইম ব্রমেলেইন ও অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি। দুটো উপাদানই রোগ নিরাময়ে বেশ কার্যকর। আসুন জেনে নেই আনারসের রসের উপকারিতা

১। প্রদাহ দূর : ব্রমেলিনের মধ্যে রয়েছে প্রদাহরোধী উপাদান। ব্রমেলিন শরীরের বিষাক্ত পদার্থ দূর করে, প্রদাহ রোধ করে। নিয়মিত আনারস খাওয়া আরথ্রাইটিসের ব্যথা কমায়।

২। লিভার ও অন্ত্র : ব্রমেলিন অ্যান্টি প্যারিসটিক। আনারস নিয়মিত খেলে লিভার ও অন্ত্রের উপকার হয়।

৩। ইলেকট্রলাইটের ভারসাম্য রক্ষা : আনারসের মধ্যে রয়েছে পটাশিয়াম। এটি আমাদের শরীরকে শক্তিশালী রাখে। এটি ইলেকট্রলাইটের ভারসাম্য রক্ষা করে।

৪। দাতেঁর সুরক্ষা : গবেষণায় বলা হয়, আনারসের মধ্যে থাকা ব্রমেলেইন দাঁতকে ভালো রাখতে কাজ করে।

৫। দৃষ্টিশক্তি বৃদ্ধি : আনারসের মধ্যে রয়েছে বেটা কেরোটিন। এটি চোখের জন্য ভালো। প্রতিদিন আনারস খাওয়া বয়স জনিত চোখের সমস্যা কমাতে কাজ করে। এ ছাড়া ব্রমেলেইন বিভিন্ন ক্যানসার প্রতিরোধ করে।

কিভাবে বানাবেন? : আনরস জল তৈরি করা খুবই সহজ। আনারসের খোসা ফেলে একে ছোট ছোট টুকরো করে কাটুন। একটি গ্লাসের মধ্যে জল নিয়ে কয়েক টুকরো আনারস নিন। জলসহ আনারস সকালে খালি পেটে খান।

তবে আপনার শরীরের যদি অন্য কোনো সমস্যা থাকে তাহলে এই জল না খাওয়াই ভালো। তাই যেকোনো খাবার নিয়মিত খাওয়ার আগে শরীরের অবস্থা বুঝে চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্রহণ করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *