অন্তর্বাস পরিধান ও ধোয়ার ক্ষেত্রে অবশ্যই মেনে চলুন এই বিষয় গুলো, জানাচ্ছে বিশেষজ্ঞরা

নিয়মিত ব্যবহার্য জামা-কাপড় পরিধান ও ধোয়ার ক্ষেত্রে তেমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে পোশাকের ভেতরে পরা ছোট কাপড়ের জন্য একটু বাড়তি যত্ন নিতেই হয়। না হলে আপনিই বিপদে পড়তে পারেন।

অন্তর্বাস ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সবার সঠিক মাপ ও ভালো কাপড় নির্বাচন করা উচিত। ২০১৯ সালে অন্তর্বাস প্রস্তুতকারী এক প্রতিষ্ঠানের করা জরিপের ভিত্তিতে জানা যায়, ৪৫ শতাংশ মানুষ একই অন্তর্বাস একটানা দুই দিন বা তারও বেশি দিন পরিধান করে। পুরুষরা নাকি এদিক দিয়ে আরো এগিয়ে, এক অন্তর্বাস দিয়ে পার করে দেয় পুরো সপ্তাহ।

জেনে নিন নারী ও পুরুষরা অন্তর্বাস পরিধানের ক্ষেত্রে কোন বিষয়গুলো মাথায় রাখবেন-

> অবশ্যই নারী-পুরুষের উচিত সুতি কাপড়ের অন্তর্বাস ব্যবহার করা। বিশেষজ্ঞদের মতে, যে কোনো পলেস্টার ও সিনথেটিক ধরনের অন্তর্বাস ইস্ট ইনফেকশনয়ের ঝুঁকি বাড়ায় উল্লেখযোগ্য মাত্রায়।

> অন্তর্বাস কিনুন মাপ বুঝে। ছোট অন্তর্বাস ব্যবহার করলে গোপনাঙ্গ ও তার চারপাশে ঘাম বেশি হয়। এতে পরিধানকারীর অস্বস্তি তো বাড়েই, পাশাপাশি নারীদের ভ্যাজাইনাল ইনফেকশন হওয়ার ঝুঁকি বাড়ে।

> কখনোই অন্তর্বাসে পারফিউম স্প্রে ব্যবহার করবেন না। গোপনাঙ্গ ও তার আশপাশের ত্বক অনেক বেশি সংবেদনশীল ও স্পর্শকাতর।

> গোপনাঙ্গ থেকে নিঃসৃত তরল থেকে অন্তর্বাসে কোনো দাগ হচ্ছে কি-না বা কাপড়ের রং নষ্ট হচ্ছে কি-না সেদিকে খেয়াল রাখা উচিত নিয়মিত। দাগ দেখা দিলে তা ব্যাকটেরিয়াল ইফেকশন হতে পারে। এদিকে খেয়াল রাখুন এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

এবার জেনে নিন অন্তর্বাস ধোয়ার ক্ষেত্রে করণীয়-

> সবসময় ঠাণ্ডা জল দিয়ে অন্তর্বাস ধোয়া উচিত। অনেকেই মনে করেন, কুসুম গরম জলে ধোয়া হলে ভালো পরিষ্কার হয়। তবে এতে যে ইলাস্টিক ক্ষতিগ্রস্ত হয়।

> এই সব কাপড় ধোয়ার ক্ষেত্রে কিছুক্ষণ ভিজিয়ে রাখা ভালো। কারণ এতে আনাচে কানাচে ময়লা লেগে থাকলে উঠে যাবে।

> নারীদের বক্ষবন্ধনী ধোয়ার আগে হুকগুলো আটকে নিতে হবে। তাহলে অন্য কাপড়ের সঙ্গে আটকে যাবে না। এছাড়াও ঢিলা হয়ে যাওয়া বা আকারের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *