পুজো দিয়ে শুরু পরিণীতির বিয়ের আয়োজন, আগামী মাসেই বিয়ের পিঁড়িতে বসছেন এই জুটি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া। বাগদান পর্ব শেষ তার। এবার সাত পাকে বাঁধা পড়ার পালা এই অভিনেত্রী ও রাঘব চাড্ডার। তারা একে অন্যের গলায় মালা দিতে চলেছেন আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বরের ২৫ তারিখ। এবার পুজোর মাধ্যমে শুরু হলো দুজনের বিয়ের আয়োজন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী , অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা শনিবার মধ্যপ্রদেশের উজ্জাইনের মহাকালেশ্বর মন্দিরে পুজো দিয়েছেন।
এসময় পরিণীতি গোলাপি শাড়িতে ছিলেন আর রাঘব হলুদ ধুতি ও কাঁধে লাল দোপাট্টা নিয়েছিলেন।

গেল মার্চ মাসে মুম্বাইয়ের এক অভিজাত রেস্তোরাঁয় দুইজনকে একসঙ্গে ডিনার করতে দেখা যায়। এরপরেই আরও একটি রেস্তোরাঁয় দেখা যায় তাদের। এর পর থেকেই তাদের প্রেম নিয়ে শুরু হয় জল্পনা কল্পনা। এরপর আংটি বদল করেন পরিণীতি-রাঘব। যেখানে দুই পরিবারের সদস্য ছাড়াও এই জুটির ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *