‘এটা কি জনপ্রতিনিধির পরিচয়’, সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী সায়ন্তিকাকে কটাক্ষ

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। যিনি একাধারে তৃণমূলের তারকা নেত্রীও বটে। সোশ্যাল মিডিয়ায় ছোট পোশাকে ছবি দিতেই নিন্দার মুখে পড়তে হলো তাকে। নেটিজেনদের বড় একটা অংশের মতে বেশ অনেকটাই মোটা হয়ে গিয়েছেন অভিনেত্রী। চলল একের পর এক নেতিবাচক মন্তব্য।

কী এমন পরেছিলেন সায়ন্তিকা যে ট্রোলের মুখে পড়তে হল তাকে? স্পোর্টস ব্রা আর শর্টস পরে ছবি দিয়েছিলেন নায়িকা। হ্যাশ ট্যাগে লিখেছিলেন, ‘ভালোবাসাসহ সায়ন্তিকা, ফিটনেস, মুড, অনুপ্রেরণা।’

কিন্তু নেটিজেনদের মতে, পেটে মেদ জমেছে অভিনেত্রীর। যাকে তিনি ‘ফিট’-এর তকমা দিচ্ছেন তা আদপে মোটেও ফিট শরীরের প্রতীক নয়। শুধু তাই নয়, তার রাজনৈতিক পরিচয় নিয়েও উড়ে এসেছে একের পর এক কটাক্ষ।

একজন মন্তব্য করেছেন, ‘এটা কি জনপ্রতিনিধির পরিচয়?’ সায়ন্তিকা যদিও উত্তর দেননি। তবে কিছু দিন আগেই সোশ্যাল মিডিয়ায় হওয়া ট্রোল নিয়ে প্রতিবাদ করেছিলেন সায়ন্তিকা। তিনি জানান, এক ব্যক্তি ক্রমাগত তার পোস্টে অশালীন কমেন্ট করেই যাচ্ছেন।

ওই ঘটনায় সায়ন্তিকা পাশে পান বন্ধু ও সহকর্মী মিমি চক্রবর্তীকে। গোটা বিষয়টি সাইবার ক্রাইমে জানানোর সুপারিশও করেন মিমি। কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবারও সেই একই ঘটনার মুখোমুখি সায়ন্তিকা।

 

View this post on Instagram

 

A post shared by Sayantika Banerjee (@iamsayantikabanerjee)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *