মালাইকা-অর্জুনের বয়সের পার্থক্য নিয়ে যা বললেন জনপ্রিয় সংগীতশিল্পী শান!

ভারতের জনপ্রিয় গায়ক শান। বলিউড থেকে টলিউডে এক সময় দারুণ দাপট ছিল এ বাঙালি গায়কের। আজও তিনি চালিয়ে যাচ্ছেন ব্যাটিং। বয়স পেরিয়েছে ৫০।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বয়স নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন তিনি। তার কথায়, যখন নিজের পুরনো ছবিগুলোর দিকে তাকাই, তখন মনে হতে থাকে হ্যাঁ পরিবর্তন তো হয়েছে। বয়স কমানোর জন্য ক্রিম রয়েছে, কিন্তু তা সেভাবে কাজ করে না। আমি অ্যান্টি এজিং, বলিরেখা কমানোর ক্রিম সবই ব্যবহার করেছি। কিন্তু সেগুলো খুব একটা কাজ করে না। আমার ক্ষেত্রে করেনি। আমার অয়েলি স্কিন। এর ফলে মুখে ব্রণ বের হয়ে যায়।

মালাইকা অরোরা ও অর্জুন কাপুরেরও প্রসঙ্গ টেনে শান বলেন, তাদের বয়সের বিষয়টি প্রায় সবারই জানা। কিন্তু তারা সুখী দম্পতি। ডেমি মুর অথবা অ্যাস্টন কুচারের দিলে তাকিয়ে দেখুন। বয়স প্রতিহত করার ক্রিম কিন্তু তাদের ক্ষেত্রেও কাজ করে না। কিন্তু মালাইকা ও অর্জুনের দিকে তাকিয়ে দেখুন।

তিনি বলেন, আজকাল বয়স কোনো সমস্যা নয়। শুধুমাত্র ফিট থাকা নয়, নিজেকে অল্পবয়সী মনে করাটাই আসল। সেটাই সবচেয়ে বেশি জরুরি।

একটা সময় শান গানের পাশাপাশি করেছেন সঞ্চালনাও। ১৪ বছর পর আবারও সঞ্চালনায় ফিরেছেন। গায়ক মিকা সিংয়ের এক শোর সঞ্চালক ছিলেন তিনি। এছাড়াও বাংলা ও হিন্দিতে কাজ করছেন চুটিয়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *