‘আদিপুরুষ’ নয়, দাপট দেখাচ্ছে কার্তিকের ‘সত্যপ্রেম কি কথা’!

ঈদের দিন (২৯ জুলাই) ভারতের ২০০০ পর্দায় মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ান এবং কিয়ারা আডবানির ‘সত্যপ্রেম কি কথা’! মুক্তির দিন থেকেই বক্স অফিসে দাপট নিয়ে চলছে সিনেমাটি!

গেল মাসে ভারতে মুক্তি পেয়েছে ৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বহুল আলোচিত ছবি ‘আদিপুরুষ’। এমন বিগ বাজেটের ছবি যখন প্রেক্ষাগৃহে, তখন অন্য কোনো ছবি মুক্তি দেয়ার দুঃসাহস করাটাই ছিলো বিরাট প্রশ্নের! অথচ ‘আদিপুরুষ’ চলাকালীনই মুক্তি পেল ‘সত্যপ্রেম কি কথা’; এমনকি বক্স অফিসে টেক্কা দিয়ে চলছে ছবিটি।

মুক্তির চার দিনে ‘সত্যপ্রেম কি কথা’ ব্যবসা করেছে ৩৮ কোটি টাকা। এরমধ্যে রবিবার (২ জুলাই) ভারতব্যপী ছবিটি আয় করেছে সর্বোচ্চ ১২ কোটি টাকা! আর এদিন ‘আদিপুরুষ’ আয় করেছে মাত্র ১.৬ কোটি টাকা!

সাজিদ নাদিয়াদওয়ালা এবং নামাহ পিকচার্সের যৌথ প্রযোজনায় ‘সত্যপ্রেম কি কথা’ মিউজিক্যাল রোম্যান্স ড্রামা, এটি পরিচালনা করেছেন সমীর বিদ্যান্স। হরর কমেডি ‘ভুল ভুলাইয়া ২’ এর পর এটা কার্তিক আর কিয়ারা জুটির দ্বিতীয় কাজ। কার্তিক-কিয়ারা ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করেছেন গজরাজ রাও, সুপ্রিয়া পাঠক, রাজপাল যাদব, সিদ্ধার্থ রান্ধেরিয়া, অনুরাধা প্যাটেল, নির্মিত সাওয়ান্ত এবং শিখা তালসানিয়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *