পিঁপড়ার যন্ত্রণায় অতিষ্ঠ? জেনেনিন তাড়াতে কী করবেন আপনি

ছোট্ট পিঁপড়াই যে অনেক সময় অনেক বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে, এমনটা তো আমরা গল্পেই পড়েছি। কিন্তু পিঁপড়া কানে না ঢুকেও নানাভাবে আপনার ক্ষতির কারণ হতে পারে। বিশেষ করে খাবারে পিঁপড়া চলে আসা খুব পুরনো যন্ত্রণা। এমনকি অনেক সময় চলে আসতে পারে আপনার বিছানায়ও! এদিকে বাজার থেকে কেনা রাসয়নিক দিয়ে পিঁপড়া মারতে গেলে উল্টো তাতে আপনারই ক্ষতি হতে পারে। তাই জেনে নিন পিঁপড়া তাড়ানোর ঘরোয়া সমাধান-

যে ক্যাবিনেট কিংবা তাকে খাবার রাখেন, তার মধ্যে এবং আশপাশে খানিকটা দারুচিনির গুঁড়া ছড়িয়ে রেখে দিন। টেবিলে খাবার বা ফল ঢাকা দিয়ে রাখলেও তার চারপাশে দারুচিনির পাউডার ছড়িয়ে রাখুন, পিঁপড়া আসবে না।

দারুচিনির এসেনশিয়াল অয়েলও বাজারে কিনতে পাওয়া যায়, তার কয়েক ফোঁটা তুলোয় নিয়েও ফ্রিজে বা খাবার রাখার স্থানে রাখতে পারেন।

পিঁপড়া তাড়াতে ঘর মোছার জলর বালতিতে সরাসরি লেবুর রস মিশিয়ে নিন। বেশ খানিকটা মেশাবেন, বেশি পাতলা হয়ে গেলে লেবুর গন্ধটা থাকবে না। লেবুর গন্ধে পিঁপড়ারা আর খাবারের গন্ধ পায় না। ফ্রিজেও যদি পিঁপড়ার আনাগোনা থাকে, তাহলে সেখানেও লেবুর রস প্রয়োগ করে দেখতে পারেন।

রান্নাঘর বা ক্যাবিনেটে যদি পিঁপড়ার আক্রমণ বাড়ে, তাহলে আস্ত শুকনো মরিচ রেখে দিন সেখানে। শুকনো তাওয়ায় ভেজে নেওয়া শুকনো মরিচও পিঁপড়ার হাত থেকে বাঁচাতে সক্ষম।

বেশ কয়েকটি পুদিনার পাতা এক গ্লাস জল ভালো করে ফুটিয়ে ছেঁকে নিন এবং স্প্রে করুন চারদিকে। চড়া গন্ধে পিঁপড়ার দল পালাতে পথ পাবে না!

সমান পরিমাণ সাদা ভিনেগার আর জল মিশিয়ে ভরে নিন স্প্রে মেশিনে। এই স্প্রে ছিটিয়ে দিলে পিঁপড়ার হাত থেকে তখনই মুক্তি পাবেন। তবে প্রতিবার ব্যবহারের আগে অবশ্যই একবার বোতলটি ভালো করে ঝাঁকিয়ে নেবেন।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *