ব্যথায় নাজেহাল, তাই পেইনকিলার খাচ্ছেন! রান্নাঘরের ৪ জিনিসেই কমবে ব্যথা

দারুচিনি– ঔষধি গুণে ভরপুর দারুচিনি। তা খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। দারুচিনি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শরীরের যে কোনও অংশে ব্যথা হলে দারুচিনি খেয়ে নিলে উপশম মেলে। ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণ এবং বাতের ব্যথার উপশমের জন্য ওষুধ খেয়ে থাকেন অনেকে। ওষুধের জায়গায় খান দারুচিনি। বাতের ব্যথা থেকে মুক্তি মিলবে। কমে ইউরিক অ্যাসিড।

ব্যথার উপশমে নিম- নিম ঔষধি গুণে সমৃদ্ধ। যা ত্বক, অস্থিসন্ধি এবং হাড়ের ব্যথা থেকে মেলে উপশম। নিমের প্রদাহরোধী গুণ রয়েছে যা ব্যথা থেকে মুক্তি দেয়। নিম পাতা জয়েন্টের ব্যথার উপশম করে। এক গ্লাস জলে নিমের ফুল ও পাতা সেদ্ধ করে পান করুন। এছাড়া নিম পাতা বেঁটে ট্যাবলেট করেও খেতে পারেন। শরীরে তৈরি হবে রোগ প্রতিরোধ ক্ষমতা।

হলুদ এবং গোলমরিচ- ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন ২০১৪ সালে প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে,হলুদে উপস্থিত কারকুমা যৌগ ব্যথা উপশমে কার্যকর। গোলমরিচে রয়েছে প্রদাহরোধী গুণ। মেরুদণ্ড এবং জয়েন্টের ব্যথায় ভুগলে কালো গোলমরিচ বা হলুদ খান। গাঁটের ব্যথার উপশমে হলুদ খুবই কার্যকর। হলুদের ব্যবহার মাথা ব্যথা থেকে গলা ব্যথার উপশম করে। হলুদ প্রতিদিন বেটে খান। হলুদ খেলে ত্বক উজ্জ্বল থাকে। পেট ব্যথা থেকে মেলে মুক্তি। তাছাড়া হলুদ রোগ প্রতিরোধ ক্ষমতাও গড়ে তোলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *