‘মানসিকভাবে প্রস্তুত’ হলেই সিনেমা করবেন আমির খান, জানালেন অভিনেতা স্বয়ং নিজেই

সম্প্রতি পাঞ্জাবি ছবি ‘ক্যারি অন জাট্টা থ্রি’র ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে গিয়েছিলেন আমির। সেখানে তিনি কথা বলেছেন ক্যারিয়ার সম্পর্কিত নানা বিষয়ে।

আমিরকে নতুন লুকে দেখা যাওয়ায় তাকে জিজ্ঞেস করা হয় তিনি কি পর্দায় ফিরছেন কিনা সেই প্রসঙ্গে। জবাবে আমির বলেন, ‘লুক বদলাইনি। এসব কিছুই না। শুধু শেভ করছি না। চুলও কাটছি না।’

আমিরকে জিজ্ঞেস করা হয় যে তিনি কেন ‘লাল সিং চাড্ডা’ ছবিটির পর আর কোনও নতুন ছবির কথা ঘোষণা করেননি? উত্তরে তিনি বলেন, ‘আজ আমাদের শুধু ক্যারি অন জাট্টা থ্রি ছবি নিয়ে কথা বলাই উচিত হবে। তবুও আপনারা যেহেতু প্রশ্ন করছেন সেহেতু উত্তরটা দিয়েই দেই। আমি এখনও কোনো ছবি করার সিদ্ধান্ত নেইনি। শুধু পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই। আমার ভালো লাগছে এটা। আমি আবার যখন মানসিকভাবে কোনো ছবির জন্য প্রস্তুত হবো, তখন নিশ্চয়ই কোনো ছবিতে কাজ করবো।’

শোনা যাচ্ছে, আমিরকে ক্যামেরামুখী করার চেষ্টা করছেন সালমান খান ও শাহরুখ খান। কিছুদিন আগেই সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে আয়োজন করা হয়েছিল একটি পার্টির, সেখানে উপস্থিত ছিলেন তিন খান।

‘ক্যারি অন জাট্টা থ্রি’ ছবিতে গিপ্পি গ্রেওয়াল, সোনম বাজওয়া , কবিতা কৌশিক, গুরপ্রীত গুগ্গি, প্রমুখকে দেখা যাবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *