অঙ্কুশের গানে নাচলেন কিলি পল, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

আফ্রিকার লাল মাটিতে কিলি এবং নিমা পলের নাচ সোশ্যাল মিডিয়ায় দেখতে পছন্দ করেন নেটিজেনরা। ভারতীয় গানের প্রতি তাদের অনেক টান, শুধু তাই নয় নিজেদের প্রোফাইলেও জয় হিন্দ লিখে রেখেছেন তারা।

ফের নতুন এক গানের সাথে নেচে নেটিজেনদের নজরে এ আফ্রিকান জুটি। তবে এবার কোন হিন্দি গান নয়, বাংলা বিবাহ অভিযানের গানের সঙ্গে তাল মিলিয়েছেন তারা।

বিবাহ অভিযানের সিক্যুয়াল আসতে চলেছে, ‘আবার বিবাহ অভিযান’ নামে। আর সেই ছবির টাইটেল ট্র্যাকে নেচেছেন কিলি এবং নিমা।

ভিডিওতে দেখা যায়, নিজেদের ঐতিহ্যবাহী পোশাকেই তারা ক্যমেরার সামনে নাচ পরিবেশন করেন।

ক্যাপশনে তারা লিখেন, “আমরা এই গান শুনে নাচ থামাতে পারছি না। অনবদ্য একটি সুর”। তাঁর সঙ্গে সঙ্গে বাংলায় কবে রিলিজ করছে এই সিনেমা সেটিও জানিয়েছেন তারা।

নেটিজেনদের কেউ কেউ বললেন, বাঙালিরা শুধু নন ভারতীয়দের কাছেও এ এক বড় পাওয়া। নতুন সিনেমা রিলিজের আগেই এক বিরাট চমক দিয়েছেন দুজনে।

আগামী ২৫ তারিখ মুক্তি পাবে ‘আবার বিবাহ অভিযান’। অভিনয়ে দেখা যাবে অঙ্কুশ হাজরা, অনির্বাণ ভট্টাচার্য এবং রুদ্রনীল ঘোষকে। তাদের সঙ্গে থাকবেন নুসরাত ফারিয়া, সোহিনী সরকার এবং প্রিয়াঙ্কা সরকার। ইতোমধ্যেই এই ছবির টাইটেল ট্র্যাকসহ একাধিক গান মুক্তি পেয়েছে। নজর কেড়েছে এটির ট্রেলারও।

 

View this post on Instagram

 

A post shared by Kili Paul (@kili_paul)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *