পাকিস্তানি শিশুর মধ্যে ‘ভারতের ভবিষ্যৎ’ দেখলেন অমিতাভ বচ্চন!

সোশ্যাল মিডিয়ায় বেশ সরব বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। অতি সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, ব্যাট হাতে ধুমধারাক্কা ছয়-চার হাঁকাচ্ছে বয়স তিন-চারের এক শিশু। ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ রয়েছে খুব নিরাপদ হাতে’।

তবে ছোট্ট একটা ভুল করে ফেলেছেন বিগ বি। ইন্টারনেটে ভাইরাল হওয়া যে ভিডিওটি নিজের অ্যাকাউন্টে শেয়ার করেছেন তিনি তা আসলে কোনো ভারতীয় শিশুর নয়, বরং সে প্রতিবেশী দেশ পাকিস্তানের। আর কমেন্ট সেকশনে অমিতাভের সে ভুল ধরিয়ে দিলেন নেটিজেনরা।

একজন লিখলেন, ‘স্যার ঠিকই বলেছেন নিরাপদ হাতে। তবে সেটা পাকিস্তানের জন্য আমাদের নয়।’ অপরজনের মন্তব্য, ‘বাচ্চাটা পাকিস্তানের। আপনি একটু দেখে নেবেন স্যার। মনে হচ্ছে কোনো ভুল হচ্ছে।’ তৃতীয়জনের মন্তব্য, ‘ক্যাপশন দেখে খুব উৎসাহ নিয়ে কমেন্ট পড়তে এসেছিলাম। লে হালুয়া এ তো পাকিস্তানের। আমাদের বিপক্ষেই খেলবে এই পুচকে বড় হয়ে।’

চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার ইনস্টাগ্রামে বিতর্কিত পোস্ট করলেন অমিতাভ। সপ্তাহের শুরুতেই বাইকে বসে একটি ছবি দিয়ে লিখেছিলেন মুম্বাইয়ের জ্যাম থেকে বাঁচতে আর সঠিক সময়ে কাজে পৌঁছতে তিনি নাকি কোনো এক পথচারীর বাইকে উঠে পড়েছেন। আর সে ছবিতে বিগ বি’র মাথায় হেলমেট না দেখে কটাক্ষ করতে শুরু করে দেয় নেটিজেনরা। এমনকী কেউ সেই পোস্টে ট্যাগ করে মুম্বাই পুলিশকেও।

 

View this post on Instagram

 

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *