ভয়াবহ হৃদরোগে আক্রান্ত, এখন কেমন আছেন অভিনেত্রী সুস্মিতা সেন?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রায় মৃত্যুর মুখ থেকেই ফিরে এসেছেন অভিনেত্রী-প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। বুধবার সেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার এক মাস পূরণ হল। এখন কেমন আছেন সুস্মিতা সেন? ভক্তদের জন্য নিজেই সেই প্রশ্নের উত্তর দিলেন। ভিডিও শেয়ার করলেন নিজের মনোক্রম লুকের। আর সেখানেই বুঝিয়ে দিলেন নিজের স্বাস্থ্যের কথা।
ব্যাকগ্রাউন্ডে শাফাকত আমানত আলির ‘আঁখো কে সাগর’ গানটি চালিয়ে সুস্মিতাকে দেখা গিয়েছে তার নতুন ওয়েব সিরিজ ‘তালি’-র সেটে। লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফের নিজেকে ফিরিয়ে কাজে ডুব দিয়েছেন নায়িকা। তিনি যে এই কাজটি করতেই সবচেয়ে ভালবাসেন, সেকথাও জানিয়েছেন ভিডিওর ক্যাপশনে।

ভিডিও পোস্ট করে সুস্মিতা লিখেছেন, এক মাস পূরণ করছি আমার অ্যাঞ্জিওপ্লাস্টি হওয়ার, এবং যা করতে সবচেয়ে ভালবাসি সেটাই করছি। লাইটস, ক্যামেরা, অ্যাকশন এবং অবশ্যই প্রিয় গান শুনছি।

সুস্মিতার কার্ডিওলজিস্ট চিকিৎসক রাজীব ভগবত জানিয়েছেন হার্ট অ্যাটাকের ফলে সুস্মিতার শরীরে কতটা ক্ষতি হয়েছে। তিনিই সুস্মিতার হার্টে অস্ত্রোপচার করেছেন। চিকিৎসক জানিয়েছেন, সুস্মিতা সঠিক সময় সঠিক জায়গায় এসে উপস্থিত হয়েছিলেন। সুস্মিতার ফিটনেসই তাকে মরতে মরতে বাঁচিয়েছে। নইলে নায়িকার শরীরে আরো বড় ক্ষতি হতে পারত।

একইসঙ্গে তিনি জানিয়েছেন, কখনোই সপ্তাহে ৩-৪ দিনের বেশি ভারী ওয়ার্কআউট করা উচিত নয়। উপযুক্ত বিশ্রাম ও ঘুম ছাড়া কোনো ভাবেই ওয়ার্কআউট করা উচিত নয় বলে জানিয়েছেন কার্ডিওলজিস্ট ভগবত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *