‘Gouri Elo’: সিরিয়ালের নামে নোংরামি, হচ্ছে দেবতা নিয়ে ছেলেখেলা! সিরিয়াল দেখে কটাক্ষ করলেন দর্শকরা

গৌরী এলো ধারাবাহিকটি এই মুহূর্তে টিআরপির নিরিখে জি বাংলার তৃতীয় স্থান দখলকারী একটি ধারাবাহিক। টিআরপি তালিকায় জগদ্ধাত্রী এবং খেলনা বাড়ির ঠিক পরপরই রয়েছে গৌরী এলো সিরিয়াল। প্রথম থেকেই ১ থেকে ৫ এর মধ্যে থাকছে জি বাংলার এই ধারাবাহিকটি। তবে ধারাবাহিকে অতিপ্রাকৃত বিষয়বস্তু দেখাতে গিয়ে মাঝেমধ্যেই গল্পের গরু গাছে ওঠে। তখন সমালোচনায় সরব হন দর্শকরা।

সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন যে, ঘোষাল বাড়ির মা ঘোমটা কালী ভীষণ জাগ্রত। তিনি নাকি গৌরীর হাত দিয়ে নানা অলৌকিক ঘটনা ঘটাচ্ছেন। এখন আবার ধারাবাহিকে দেখানো হচ্ছে নায়ক ঈশান নাকি মহাদেবের অংশ। এর আগে বহুবার দেখানো হয়েছে যতবার ঘোষাল বাড়িতে ঈশান-গৌরী কাছাকাছি এসেছে ততবার মা ঘোমটাকালীর ঘোমটার চাঙড়ে ফাটল ধরেছে।
দুর্ভিক্ষপিড়িত একটি গ্রামে বহুদিন পর দেখা হয় ঈশান-গৌরীর। সেখানে তাকে কাছে পেতেই আদরে ভরিয়ে দেয় ঈশান। এরপর দেখা যায় ঘোমটা কালীর ঘোমটার চাঙড় আবার খসে পড়েছে। ঠাকুর দেবতা নিয়ে ধারাবাহিকে ঘনিষ্ঠ দৃশ্য, তার উপর আবার এমন দৃশ্যের সঙ্গে দেবী-দেবতার ঘোমটা খসে পড়া এসব দেখে বেজায় বিরক্ত হচ্ছেন দর্শকরা। সোশ্যাল মিডিয়া জুড়ে ছিঃ ছিঃ করছেন তারা। সেই সঙ্গে প্রবল সমালোচনা চলছে।

দর্শকদের মধ্য থেকে আবার কেউ কেউ চ্যানেলের বিরুদ্ধে রেগে গিয়ে লিখছেন, “ঠাকুর দেবতা নিয়ে খিল্লি করার সুযোগ করে দিচ্ছেন। এসব ভাটের সিরিয়াল দেখিয়ে।” আবার কেউ লিখছেন, যখনই বাবা-মার সঙ্গে সিরিয়াল দেখতে বসি, তখন এরকম আজেবাজে সিন দেখানো হয়। কি যে রাগ ধরে। টিভি দেখা বন্ধ করে দিয়েছিলাম। কাল আবার এসব আবোলতাবোল সিন দেখাতে লাগলো। কেউ লিখেছেন, আজগুবি সিরিয়াল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *