শেষমেশ হাঁটুর বয়সী মেয়ের সঙ্গে ডেট করছেন লিওনার্দো

হলিউডের জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। প্রায় ৫০ বছর বয়সের এসেও ঠিক যেন তার প্রেম জমে উঠছে না। তিনি একের পর এক প্রেম করছেন।
জানা গেছে, নিজের অর্ধেক বয়সী মডেলদের সঙ্গে প্রেম করছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। তার প্রেমিকা জিজি হাদিদ এরই মধ্যে জীবন থেকে অতীত হয়েছেন।

‘টাইটানিক’ সিনেমার এ নায়ককে এবার দেখা গেল আরেক মডেল, জোসি রেডমন্ডের সঙ্গে। চিল্টার্ন ফায়ারহাউজ- যেখানে তারকারা প্রায়ই নজরে আসেন। সেখান থেকেই বের হতে দেখা গেছে লিও আর জোসিকে।

লিও যাদের সঙ্গে ডেট করেন, তাদের সবারই বয়স ২০ বছরের কোঠায়। তবে জোসি সদ্য ২১ বছরে পা দিয়েছেন। প্রায় ৫০ বছরের লিওর পাশে তাকে দেখে তাজ্জব তার ভক্ত-অনুরাগীরা। যদিও কপোত-কপোতী দুজনেই নিজেদের যথাসম্ভব ঢেকে রাখার চেষ্টা করেছিলেন। কালো পোশাকে লিওর মুখে ছিল ধূসর রঙের মাস্ক। মাথায় কালো টুপি।

তবু আলোকচিত্রীদের চোখ কিংবা ক্যামেরা কোনোটিই ফাঁকি দেওয়ার উপায় নেই। অন্যদিকে জোসিও ছিলেন আপাদমস্তক কালো পোশাকে। ভোরের আলো ফোটার আগেই রাত কাটিয়ে বের হয়েছেন তারা।

বয়সের বিচারে জোসি তাও ২১, এর আগে ১৯ বছরের মডেল ইডেন পোলানির সঙ্গেও নাম জড়িয়েছিল লিওর। তবে কোনো প্রেমই ঠিক স্থায়ী হচ্ছে না বলে জানা গেছে। ২০২২ সালে ক্যামিলা মোরনের সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পর একের পর এক ডেট করে চলেছেন অভিনেতা। কিন্তু যা খুঁজছেন তা এখনো অমিল।

লিওনার্দো ডিক্যাপ্রিও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে নারাজ। তবে পরিণত সম্পর্কের আশ্রয় না পেলে তিনি যে থামবেন না, তা সাম্প্রতিক সঙ্গীবদলের দৃশ্য দেখে বোঝা যাচ্ছে।

লিওর মনের খবর যেমনই হোক, কাজ পুরোদমে চলছে। খ্যাতনামা পরিচালক মার্টিন স্করসেসির পরবর্তী সিনেমা ‘কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন’-এ লিওকে দেখা যাবে। লিওনার্দো ডিক্যাপ্রিওর ভক্তরাও তাকে নতুন রূপে দেখার জন্য অপেক্ষা করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *