শিগগিরই বিয়ের পিঁড়িতে অঙ্কুশ-ঐন্দ্রিলা, অবশেষে ‘কথা দিলেন’ নায়ক

দুই তারকা অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের বিয়ে নিয়ে বেশ কয়েকদিন ধরেই জোর শোরগোল নেটপাড়ায়। কিছুতেই বিয়ে করতে পারছেন না তারা। আর তার পেছনে রয়েছে কারণও। সেকথা জানিয়ে প্রথম পোস্ট করেছিলেন অঙ্কুশ নিজেই।
কী সেই কারণ! তা জানতে আগ্রহের শেষ ছিল না গোটা টালিউডসহ অনেকেরই। অবশেষে প্রেম দিবসে সামনে এল সেই কারণ।

আসলে এই সবটাই ছিল তাদের আগামী ছবি ‘লাভ ম্যারেজ’ এর প্রচার। সেই ছবিতেও দেখা যাচ্ছে কিছুতেই বিয়ে হচ্ছে না তাদের, কারণ পাত্রের বাবা ও পাত্রীর মা প্রেম করেন। সেখান থেকেই যত বিপত্তি।

প্রেমদিবসে সামনে এসেছে ছবির ট্রেলার। ইতোমধ্যেই সেই ট্রেলার দেখে ফেলেছেন দর্শকেরা। তবে তাদের এমন প্রতিক্রিয়া দেখে আনন্দে আত্মহারা অঙ্কুশ।

বুধবার দর্শককে ধন্যবাদ জানিয়ে অঙ্কুশ লেখেন, এবার রিয়েল লাইফ বিয়ের তারিখটা ঘোষণা করব। কথা দিলাম।

আগামী ১৪ এপ্রিল, পয়লা বৈশাখে মুক্তি পাবে ‘লাভ ম্যারেজ’। এখন দেখার কবে বিয়ের পিঁড়িতে বসেন তারকা জুটি?

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *