বাজারে আসছে ‘ইউনিসেক্স কনডম’ ব্যবহার করতে পারবেন নারী ও পুরুষ!

দাম্পত্যের গুরুত্বপূর্ণ দিক প্রেম, ঘনিষ্ঠতা। চোখে চোখ। হাতে হাত। যার সঙ্গে ঘর বেঁধেছেন তার সঙ্গে একই বিছানা ভাগ করে নেয়াও নতুন নয়। তবে নিরাপদ যৌনতা সবসময়ই জরুরি। নইলে ক্ষতি হতে পারে উভয়েরই। সেক্ষেত্রে কনডমের উপরেই ভরসা রাখেন সবাই। এতকাল পুরুষ এবং নারী দুইজনেই পৃথক পৃথক কনডম ব্যবহার করতেন। তবে এবার পরিবর্তনের জোয়ার লাগল কনডমেও। এবার একই কনডম ব্যবহার করতে পারবেন সঙ্গী এবং সঙ্গিনী উভয়েই।
নিশ্চয়ই অবাক হচ্ছেন। আপনি অবাক হলেও এটিই সত্যি। চলুন গোটা বিষয়টি এবার খোলসা করা যাক। মালয়েশিয়ার স্ত্রীরোগ বিশেষজ্ঞ জন টং ইং চিং বেশ কয়েকদিন পরীক্ষা নিরীক্ষা করে ‘ইউনিসেক্স কনডম’ তৈরি করেছেন। ওয়ান্ডালিফ সংস্থার প্রতিষ্ঠাতা তিনি। এই ধরনের কনডম ব্যবহার করতে পারবেন নারী এবং পুরুষ উভয়েই। বিশ্বে এই প্রথম উভলিঙ্গ কনডম তৈরি হয়েছে বলেই দাবি ঐ স্ত্রীরোগ বিশেষজ্ঞের।

স্ত্রীরোগ বিশেষজ্ঞের মতে, কনডমটি পলিইউরেথানে দিয়ে তৈরি। পলিইউরেথানে যৌনাঙ্গে চোটাঘাত সারাতে কাজে লাগে। আর পাঁচটা সাধারণ কনডমের সঙ্গে এর কোনো ফারাক নেই। যুগলেরা কনডম ব্যবহার করে একইরকম যৌনতৃপ্তি অনুভব করতে পারবেন বলেই দাবি প্রস্তুতকারক সংস্থার। একাধিকবার পরীক্ষা নিরীক্ষার পরই উভলিঙ্গ কনডমটিকে বাজারে আনা হচ্ছে বলেই দাবি স্ত্রীরোগ বিশেষজ্ঞের। এই কনডম ব্যবহারে অনিচ্ছাকৃত গর্ভধারণ কিংবা যৌনতার ফলে কোনো অসুখ হওয়ার সম্ভাবনা নেই বলেই দাবি তার।

আপনিও কি এই ধরনের কনডম কিনতে চান? স্ত্রীরোগ বিশেষজ্ঞ জানান, আগামী ডিসেম্বরেই পাওয়া যাবে কনডমটি। প্রতি বাক্সে থাকবে দুইটি করে কনডম। অনলাইনেই কিনতে পারবেন এটি। অ্যাডভেঞ্চার প্রিয় যুগলেরা বিছানায় ঝড় তোলার সময় ‘ইউনিসেক্স কন্ডোম’ বেছে নেবেন বলেই আশা স্ত্রীরোগ বিশেষজ্ঞের।

সূত্র: সংবাদ প্রতিদিন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *