বাঁশদ্রোণীর পুলিশ ব্যারাকে কর্মরত চালকের ঝুলন্ত দেহ উদ্ধার! তদন্তে পুলিশ

কলকাতার বাঁশদ্রোণী পুলিশ ব্যারাক থেকে এক পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টা নাগাদ ব্যারাকের দোতলার একটি ঘর থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। মৃতের নাম সঞ্জয় হালদার; তিনি কলকাতা পুলিশের গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে বাঁশদ্রোণী পুলিশ ব্যারাকের দোতলার ওই ঘরে একাই ছিলেন সঞ্জয়। বৃহস্পতিবার সকালে সহকর্মীরা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সকাল ৮টা নাগাদ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়; সম্ভাব্য সব দিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ক্যানিং পশ্চিমের বিধায়কের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগঅন্যদিকে, ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে এবার সঙ্গীদের নিয়ে গণধর্ষণের অভিযোগ দায়ের করেছেন এক মহিলা। অভিযোগকারিণীর দাবি, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে পরেশরাম দাস ও তাঁর সহযোগীরা তাঁকে ঘিরে ধরে মারধর করেন এবং পরে অন্যত্র নিয়ে গিয়ে গণধর্ষণ চালানো হয়। এই ঘটনায় সম্প্রতি ক্যানিং থানায় অভিযোগ দায়ের হয়েছে। উল্লেখ্য, ইতিমধ্যেই ক্যানিংয়ের অন্য একটি ধর্ষণের মামলায় গ্রেফতার হয়ে জেল হেফাজতে রয়েছেন বিধায়ক পরেশরাম দাস।