নারকেল নয়, এবার পাটিসাপটায় ক্ষীরের পুর! দুধ-গুড়ের মালাইয়ে ডুবিয়ে তৈরি করুন সুস্বাদু ক্ষীরসাপটা

শীতকাল দোরগোড়ায় কড়া নাড়ছে। আর কিছুদিন পরেই পৌষপার্বণে ঘরে ঘরে তৈরি হবে পিঠে পুলি। নানান রকমারি পিঠের সঙ্গে পাটিসাপটা না হলে পিঠে উৎসব যেন সম্পূর্ণই হয় না।

ক্ষীরসাপটা বানানোর সহজ পদ্ধতি মূলত নারকেলের পুর দেওয়া পাটিসাপটাই বেশি তৈরি করা হয়। কিন্তু নারকেলের বদলে ক্ষীরের পুর দিয়ে পাটিসাপটা করলে তার স্বাদই হয় আলাদা। সহজে ক্ষীরের পাটিসাপটা বা ক্ষীরসাপটা বানানোর পদ্ধতি নিচে তুলে ধরা হলো।

ক্ষীরের পাটিসাপটার উপকরণ:

  • সেদ্ধ চালের গুঁড়ো

  • আতপ চালের গুঁড়ো

  • ময়দা

  • নলেন গুড়

  • দুধ

  • ক্ষীরের পুর

ক্ষীরের পাটিসাপটার প্রণালী: প্রথমে দুধ জ্বাল দিয়ে তাতে ক্ষীর এবং গুড় মিশিয়ে ঘন পুর তৈরি করতে হবে। অপর একটি পাত্রে সেদ্ধ চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো, ময়দা আর দুধ মিশিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করতে হবে; এর মধ্যে সামান্য গুড়ও মেশানো যেতে পারে। এরপর ননস্টিক প্যানে সামান্য ঘি ব্রাশ করে একহাতা ব্যাটার ছড়িয়ে দিতে হবে। রুটির মতো গোল করে ঘুরিয়ে মাঝে ক্ষীরের পুর দিয়ে রোল করে নিতে হবে।

এভাবে তৈরি হয়ে যাবে পাটিসাপটা। সবশেষে দুধের মধ্যে ক্ষীর মিশিয়ে সেই ঘন দুধ বা মালাইতে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হবে পাটিসাপটাগুলো। তাহলেই তৈরি হয়ে যাবে ক্ষীরসাপটা, যা অতিথিদের সামনে পরিবেশন করা যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *