হাড়োয়ায় চাঞ্চল্য! বিয়ের তাগাদা দিতেই নির্যাতনের অভিযোগ, পুলিশের জালে অভিযুক্ত যুবক

হাড়োয়া থানা এলাকায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, মারধর এবং ঘরে আটকে রাখার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগকারিণীর দাবি, বিয়ের কথা তুলতেই তাঁকে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এই ঘটনায় হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্তে নামে পুলিশ। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত গোলাম মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *