বিয়ের মরশুমে বড় স্বস্তি! হু হু করে কমল সোনার দাম, আজকের রেট কত?

সামনেই বিয়ের মরশুম। এই সময়ে গহনা কেনার পরিকল্পনা করেন অনেকেই। তার মধ্যেই সোনার দামে বড়সড় পতনের খবর সামনে এসেছে। দাম কমার ফলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্ত পরিবার থেকে শুরু করে সাধারণ ক্রেতারা। আপনিও যদি গহনা কেনার কথা ভাবেন, তবে এক নজরে জেনে নিন আজকের ২২ ও ২৪ ক্যারেট সোনার পাশাপাশি রুপোর বাজারদর।
গত কয়েক দিনে সোনার দাম ১ লাখের গণ্ডি পেরিয়ে গিয়েছিল। তবে শুক্রবার সোনার দামে খানিকটা পতন দেখা গিয়েছে। এতে ক্রেতাদের পাশাপাশি স্বর্ণ ব্যবসায়ীরাও কিছুটা স্বস্তি পেয়েছেন।
আজকের বাজারদর অনুযায়ী, ২২ ক্যারেট ১ গ্রাম হলমার্ক সোনার দাম ১২,৪৬০ টাকা এবং ১০ গ্রামের দাম ১,২৪,৬০০ টাকা। অন্যদিকে, ২৪ ক্যারেট ১ গ্রাম পাকা সোনার দাম ১৩,১১০ টাকা এবং ১০ গ্রামের দাম ১,৩১,১০০ টাকা। এ ছাড়া ২৪ ক্যারেট ১ গ্রাম পাকা সোনার বাটের দাম ১৩,০৪৫ টাকা এবং ১০ গ্রামের দাম ১,৩০,৪৫০ টাকা নির্ধারিত হয়েছে।
সোনার পাশাপাশি রুপোর দামের দিকেও নজর রাখুন। আজ ১০০ গ্রাম খুচরো রুপোর দাম ১৬,২৯৫ টাকা এবং ১ কেজি খুচরো রুপোর দাম ১,৬২,৯৫০ টাকা। পাশাপাশি ১০০ গ্রাম রুপোর বাটের দাম ১৬,২৮৫ টাকা এবং ১০০ কেজি রুপোর বাটের দাম ১৬,২৮,৫০০ টাকা।
দামের এই পতনের পর স্বর্ণ বিশেষজ্ঞদের মতে, যাঁরা গহনা কেনার পরিকল্পনা করছেন, তাঁরা এখনই কিনে নিতে পারেন। কারণ আগামী দিনে সোনার দাম আবারও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যাঁরা আগে থেকেই গহনা কিনে রেখেছেন, তাঁদের দুশ্চিন্তার তেমন কোনও কারণ নেই।