মেট্রো যাত্রীদের জন্য বিরাট উপহার! টিকিট কাটলেই মিলবে সোজা ২৫ শতাংশ ছাড়, জানুন বিস্তারিত

শহরের যাতায়াত ব্যবস্থায় মেট্রো এখন অন্যতম দ্রুত এবং নির্ভরযোগ্য মাধ্যম। ট্রাফিক জ্যাম এড়িয়ে যাত্রীদের সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ উপায়ে গন্তব্যে পৌঁছে দিতে মেট্রোর জুড়ি মেলা ভার। আর এবার সেই মেট্রো যাত্রাকে আরও সহজ ও সাশ্রয়ী করতে একগুচ্ছ আকর্ষণীয় পদক্ষেপ করল কর্তৃপক্ষ। টিকিট কাটার দীর্ঘ লাইন এড়ানো থেকে শুরু করে ডিজিটাল পেমেন্ট—সব দিকেই জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি ঘোষণা করা হয়েছে বিরাট ছাড়ের কথাও।

ভোপাল ও ইন্দোরে চালু হচ্ছে ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড মধ্যপ্রদেশের ভোপাল ও ইন্দোর মেট্রোয় ১২ নভেম্বর থেকে চালু হতে চলেছে বহুল প্রতীক্ষিত ‘ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড’। এই কার্ড সঙ্গে থাকলে যাত্রীদের আর বারবার টিকিট কাটার ঝামেলায় পড়তে হবে না। ফলে টিকিট কাউন্টারের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মূল্যবান সময় নষ্ট হওয়ার দিন শেষ।

কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এই বিশেষ কার্ডটি সংগ্রহ করতে মাত্র ৫০ টাকা খরচ করতে হবে, যা অফেরতযোগ্য। ভোপাল ও ইন্দোরের সমস্ত মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার থেকেই এই কার্ড সংগ্রহ করা যাবে। একবার কার্ড হাতে পেয়ে গেলে প্রয়োজন মতো রিচার্জ করলেই নির্বিঘ্নে যাতায়াত করা সম্ভব।

টিকিটে মিলছে সরাসরি ২৫ শতাংশ ছাড় যাত্রীদের আর্থিক স্বস্তি দিতে আরও একটি বড় ঘোষণা করা হয়েছে। জানা যাচ্ছে, ২০ টাকার বেশি নির্ধারিত ভাড়ার সিঙ্গল জার্নিতে যদি কেউ এই ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড ব্যবহার করেন, তবে টিকিটে মিলবে সোজা ২৫ শতাংশ ছাড়। এর ফলে দৈনন্দিন যাতায়াতের খরচ অনেকটাই কমবে। বলাই বাহুল্য, সাধারণ মানুষের পকেটের কথা মাথায় রেখে মেট্রো কর্তৃপক্ষের এই নতুন উদ্যোগ যাত্রীদের দীর্ঘমেয়াদী সুবিধা দেবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *