যাত্রীদের জন্য চরম দুঃসংবাদ! শিয়ালদা লাইনে শয়ে শয়ে ট্রেনের রুট বদল, বাতিল একাধিক সার্কুলার ট্রেন!

শিয়ালদা ডিভিশনে চক্ররেলে বড়সড় রদবদল, ট্র্যাকিংয়ে জরুরি কাজ চলায় বদলে গেল একাধিক ট্রেনের রুট ও সূচি

কলকাতা: জলমগ্ন কলকাতা স্টেশনের রেলট্র্যাকে জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জন্য শিয়ালদা ডিভিশনে সার্কুলার রেল বা চক্ররেল চলাচলে বিধিনিষেধ জারি রেখেছে রেল কর্তৃপক্ষ। মঙ্গলবারের পর বুধবারও চক্ররেল পরিষেবায় ব্যাপক রদবদল আনা হয়েছে। এর ফলে বিবাদী বাগ, মাঝেরহাট, বারাসত ও শিয়ালদা উত্তর শাখায় যাতায়াতকারী নিত্যযাত্রীদের বড় ধরনের সমস্যার মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রেলের তরফে পরিবর্তিত সূচি ও ট্রেনের নতুন রুট বিস্তারিত জানানো হয়েছে:

যে ট্রেনগুলির যাত্রা বারাসতে আংশিকভাবে সমাপ্ত হবে:

  • ৩০৩৪৪ (বনগাঁ–মাঝেরহাট): সকাল ৮:৩৫ মিনিট

  • ৩০৩৪৬ (বনগাঁ–মাঝেরহাট): সকাল ১০:৫৮ মিনিট

বারাসত থেকে যাত্রা শুরু করবে:

  • ৩০৩৩১ (মাঝেরহাট–হাবড়া): সন্ধ্যে ৭:১০ মিনিট

পথ পরিবর্তন করে শিয়ালদা উত্তরে যাত্রা শেষ করবে:

  • ৩০৩২২ (হাসনাবাদ–বিবাদী বাগ): সকাল ৭:৪৮ মিনিট (আনুমানিক)

  • ৩০১২৮ (কল্যাণী সীমান্ত–মাঝেরহাট): সকাল ৯:৫৬ মিনিট (আনুমানিক)

  • ৩০১৪৪ (গেদে–মাঝেরহাট): সন্ধ্যে ৬:৫৫ মিনিট (আনুমানিক)

  • ৩০১১৬ (ব্যারাকপুর–বিবাদী বাগ): সকাল ১০:১৫ মিনিট (আনুমানিক)

  • ৩০১২২ (নৈহাটি–বালিগঞ্জ): বিকেল ৪:২৪ মিনিট (আনুমানিক)

শিয়ালদা উত্তর থেকে ছাড়বে যে ট্রেনগুলি:

  • ৩০১৪৫ (বিবাদী বাগ–কৃষ্ণনগর সিটি জংশন): সকাল ৮:৩০ মিনিট

  • ৩০১২১ (মাঝেরহাট–নৈহাটি): সকাল ১১:৪১ মিনিট

  • ৩০১২৩ (মাঝেরহাট–নৈহাটি): রাত ৮:২০ মিনিট

  • ৩০১১৩ (বিবাদী বাগ–কল্যাণী): সকাল ১০:৫৮ মিনিট

  • ৩০১১১ (বালিগঞ্জ–ব্যারাকপুর): সন্ধ্যে ৭:৩৫ মিনিট

দমদম ক্যান্টনমেন্টে যাত্রা শেষ ও শুরু:

  • ৩০৩২৪ (হাসনাবাদ–মাঝেরহাট): দমদম ক্যান্টনমেন্টে সকাল ১০:২৬ মিনিটে যাত্রা আংশিক সমাপ্ত করবে।

  • ৩০৩৩৩ (মাঝেরহাট–হাবড়া): দমদম ক্যান্টনমেন্ট থেকে দুপুর ১২:৫৪ মিনিটে যাত্রা শুরু করবে।

রুট পরিবর্তন ও ঘুরপথে চলবে যে ট্রেনগুলি:

  • ৩০১৪২ (গেদে–মাঝেরহাট): বিধাননগর ও বালিগঞ্জ হয়ে পরিবর্তিত পথে সকাল ৮:৪৫ মিনিটে মাঝেরহাট পৌঁছাবে।

  • ৩০৩৫৭ (মাঝেরহাট–মধ্যমগ্রাম): সকাল ৯টায় নির্ধারিত পথে চলবে।

  • ৩০৩৩২ (হাবড়া–মাঝেরহাট): বিধাননগর ও বালিগঞ্জ হয়ে পরিবর্তিত পথে বিকেল ৪:০৫ মিনিটে মাঝেরহাট পৌঁছাবে।

  • ৩০৩৫৩ (মাঝেরহাট–দত্তপুকুর): বালিগঞ্জ–বিধাননগর হয়ে বিকেল ৫:৪৫ মিনিটে বারাসতে যাত্রা শেষ করবে।

  • ৩০১৫২ (নৈহাটি–মাঝেরহাট): বিধাননগর হয়ে সন্ধ্যে ৬:০৫ মিনিটে মাঝেরহাট পৌঁছাবে।

  • ৩০১৩৫ (মাঝেরহাট–রানাঘাট): মাঝেরহাট থেকে সন্ধ্যে ৬:১৩ মিনিটে বালিগঞ্জ–বিধাননগর হয়ে চলবে।

  • ৩০৩৫৮ (মধ্যমগ্রাম–মাঝেরহাট): বিধাননগর হয়ে দুপুর ১১:৪৭ মিনিটে মাঝেরহাট পৌঁছাবে।

  • ৩০৩৬১ (মাঝেরহাট–হাসনাবাদ): মাঝেরহাট থেকে দুপুর ১২:৩৮ মিনিটে বিধাননগর হয়ে নির্ধারিত রুটে চলবে।

বালিগঞ্জে শেষ ও বালিগঞ্জ থেকে শুরু হওয়া ট্রেন:

  • ৩০৫১১ (চম্পাহাটি–মাঝেরহাট): বালিগঞ্জ পর্যন্ত চলবে (পৌঁছাবে সকাল ৮:৪৬)।

  • ৩০৭১১ (লক্ষ্মীপ্রান্তপুর–মাঝেরহাট): বালিগঞ্জ পর্যন্ত চলবে (পৌঁছাবে বিকেল ৪:০১)।

  • ৩০৩২১ (মাঝেরহাট–হাসনাবাদ): টালা হয়ে সকাল ৯:৫৫ মিনিটে বিধাননগর দিয়ে যাবে।

  • ৩০৩১৭ (মাঝেরহাট–দত্তপুকুর): টালা হয়ে বিকেল ৫টায় বিধাননগর দিয়ে যাবে।

  • ৩০৩৪২ (বনগাঁ–মাঝেরহাট): কাঁকুড়গাছি হয়ে পরিবর্তিত পথে টালা দিয়ে সকাল ৮:৫০ মিনিটে বালিগঞ্জে শেষ হবে।

  • ৩০৭১২ (মাঝেরহাট–লক্ষ্মীকান্তপুর): বালিগঞ্জ থেকে সকাল ১০:১২ মিনিটে রওনা দেবে।

মাঝেরহাটে আংশিক চলাচলকারী ট্রেন:

  • ৩০৪১২ (শিয়ালদা–বিবাদী বাগ): সকাল ৯:৩৪ মিনিটে মাঝেরহাটে শেষ হবে।

  • ৩০৪১৬ (শিয়ালদা–বিবাদী বাগ): বিকেল ৫:৪৭ মিনিটে মাঝেরহাটে শেষ হবে।

  • ৩০৪১১ (বিবাদী বাগ–শিয়ালদা): সকাল ১১:২২ মিনিটে মাঝেরহাট থেকে শিয়ালদা যাবে।

  • ৩০৪৫১ (বিবাদী বাগ–ব্যারাকপুর): সন্ধ্যে ৬:৪৫ মিনিটে মাঝেরহাট থেকে ব্যারাকপুর যাবে।

ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ দ্রুত সম্পন্ন করে ট্রেন পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে রেল দফতর। যাত্রীদের স্টেশনে যাওয়ার আগে স্থানীয় ট্রেন সংক্রান্ত খবরাখবর দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *