বক্স অফিসে দক্ষিণ বনাম বলিউডের মহা-লড়াই! রণবীরের রামায়ণকে টেক্কা দিয়ে ৫০ কোটির বাজেটে সুরিয়ার বড় চমক!

ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির ইতিহাসে এই মুহূর্তে বক্স অফিসে জমে উঠেছে সর্বকালের সবচেয়ে বড় লড়াই। একদিকে বলিউডের মহাকাব্যিক ছবি ‘রামায়ণ’ (Ramayana), অন্যদিকে দক্ষিণের সুপারস্টার সুরিয়ার নতুন ধামাকা ‘সিন’ (SEEN) এবং নয়নতারার বহু প্রতীক্ষিত ছবি ‘মুকুতি আম্মান ২’ (Mookuthi Amman 2)। প্রথম দুই দিনের পরিসংখ্যান সামনে আসতেই স্পষ্ট, এক রক্তক্ষয়ী প্রতিযোগিতার সাক্ষী থাকছে সিনেমাপ্রেমীরা।

দু’দিনে ২২-১০ কোটি পার রণবীরের ‘রামায়ণ’
নিতেশ তিওয়ারি পরিচালিত ২০০০ কোটি টাকার বিশাল বাজেটে তৈরি ‘রামায়ণ’ ছবির পারফরম্যান্স নজরকাড়া। মুক্তির প্রথম দিনেই বিশ্বজুড়ে ছবিটির আয় ছিল প্রায় ১২৮.৭৫ কোটি টাকা।

দ্বিতীয় দিনে ভারতে এই ছবি ব্যবসা করেছে ৪৮.০৫ কোটি টাকার এবং বিদেশের মাটি থেকে এসেছে প্রায় ৩৫ কোটি টাকা। ফলে Sacnilk-এর রিপোর্ট অনুযায়ী, প্রথম দুই দিনেই বিশ্বজুড়ে রামায়ণের মোট আয় দাঁড়িয়েছে ২২১.০৫ কোটি টাকায়! বিশাল বাজেটের নিরিখে এই শুরুটা ভালো হলেও চলচ্চিত্র বিশেষজ্ঞদের একাংশের মতে, ছবির থেকে প্রত্যাশা ছিল আরও কিছুটা বেশি।

৫০ কোটির বাজেটে চমক সুরিয়ার, ব্যাকফুটে নয়নতারা
অন্যদিকে, রণবীরের মেগা বাজেটের ছবির পাশাপাশি দক্ষিণি সুপারস্টার সুরিয়ার ‘সিন’ ছবিটিও পিছিয়ে নেই। মাত্র ৫০ কোটি টাকার বাজেটে তৈরি এই ছবিটি মুক্তির প্রথম দিনেই অভাবনীয় ব্যবসা উপহার দিয়েছে।

ভারত জুড়ে নিট সংগ্রহ: ১৯.১৫ কোটি টাকা (গ্রস ২২.২৫ কোটি)

ওভারসিজ/বিদেশ থেকে সংগ্রহ: ১২ কোটি টাকা

প্রথম দিনে মোট বিশ্বব্যাপী (Worldwide) সংগ্রহ: ৩৪.২৫ কোটি টাকা

খুব কম বাজেটে তৈরি হয়েও প্রথম দিনেই ৩৪ কোটির বেশি আয় করে আয়ের শতকরা হারের দিক থেকে সুরিয়া বর্তমানে সবচেয়ে সুবিধাজনক ও শক্তিশালী অবস্থানে রয়েছেন।

কিন্তু ঠিক বিপরীত ছবি ধরা পড়েছে অভিনেত্রী নয়নতারার ‘মুকুতি আম্মান ২’ ছবির ক্ষেত্রে। প্রথম পর্বটি হিট হলেও, ১০০ কোটি টাকারও বেশি বাজেটে তৈরি এই দ্বিতীয় পর্বটি দর্শকদের হলে টানতে ব্যর্থ। প্রথম দিনে ভারতে ছবির নিট আয় ছিল মাত্র ১.৮৮ কোটি টাকা (গ্রস ২.১৫ কোটি)। ফলে মুক্তির শুরুতেই বক্স অফিসে কড়া প্রতিযোগিতার মুখে পড়ে ব্যাকফুটে চলে গিয়েছে এই স্পিরিচুয়াল সিনেমাটি।

কার ঝুলিতে এল আসল জয়?
বক্স অফিসের সার্বিক হিসেব বলছে— মোটের ওপর আয়ের অঙ্কে রামায়ণ শীর্ষে থাকলেও, ৫০ কোটি বাজেটে প্রথম দিনেই ৩৪ কোটি তুলে নিয়ে সুরিয়ার ‘সিন’ দুর্দান্ত রিটার্ন অন ইনভেস্টমেন্ট (ROI) দেখাল। আগামী সপ্তাহান্তে এই তিন ছবির লড়াই ঠিক কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে গোটা বিনোদন জগৎ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *