গেট নিয়ে কনফিউশন আর নয়! নয়াদিল্লি রেলওয়ে স্টেশনের চেহারা পুরোপুরি বদলে দিল রেল, জানলে চমকে যাবেন

নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে যাতায়াতকারী সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এক বড়সড় পদক্ষেপ করা হলো। সংরক্ষিত টিকিটধারী যাত্রীদের জন্য স্টেশনে একটি সুবিশাল অপেক্ষার স্থান (হোল্ডিং এরিয়া) তৈরি করা হয়েছে, যার ফলে স্টেশনের অন্দরমহলের পরিবেশ অনেকটাই স্বস্তিদায়ক হয়ে উঠেছে।

রেল সূত্রে জানা গেছে, এর আগে স্টেশনে প্রবেশের জন্য ছ’টি আলাদা গেট থাকার কারণে যাত্রীদের মধ্যে প্রায়শই বিভ্রান্তি তৈরি হতো। কোন গেট দিয়ে প্রবেশ করবেন, তা নিয়ে একটা ধোঁয়াশা থেকেই যেত। এই সমস্যার স্থায়ী সমাধান করতে সমস্ত সুযোগ-সুবিধা একত্রিত করে একটি সুব্যবস্থত বড় অপেক্ষার স্থান গড়ে তোলা হয়েছে। পাশাপাশি, আগে লাগেজ চেকিং এবং অন্যান্য জরুরি পরিষেবাগুলি স্টেশনের ঠিক ভিতরে থাকলেও, এখন সেগুলি বাইরে স্থানান্তরিত করা হয়েছে।

প্রতিদিন ৫ লক্ষেরও বেশি যাত্রীর চাপ সামলানো এই ব্যস্ত স্টেশনে এই নতুন পরিবর্তনের ফলে টিকিট কাটা এবং ট্রেনের অপেক্ষার সময় যাত্রীরা আগের চেয়ে অনেক বেশি স্বাচ্ছন্দ্য পাচ্ছেন। স্টেশনের ভিতরের অংশ আরও প্রশস্ত হওয়ায় ভিড় নিয়ন্ত্রণ করাও অনেক সহজ হয়েছে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *