‘বর্ডার ২’-এর সাফল্যের পরেই মেগা ধামাকা! আহান শেঠির বিপরীতে রোমান্স করতে চলেছেন কোন সুন্দরী নায়িকা?

বলিউডের অন্দরে নতুন প্রেমের গুঞ্জন ও মেগা প্রজেক্ট নিয়ে ফের শোরগোল! অভিনেতা আহান শেঠির পরবর্তী বহুল প্রতীক্ষিত ছবি ‘শঙ্কি’ (Shankhi)-কে ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। এই ছবি পরিচালনা করছেন প্রখ্যাত পরিচালক টিনু সুরেশ দেসাই, যিনি এর আগে ‘রুস্তম’ এবং ‘মিশন রানিগঞ্জ’-এর মতো প্রশংসিত ছবি উপহার দিয়েছেন। আর এই ছবির মাধ্যমেই সিলভার স্ক্রিনে কামব্যাক করতে চলেছেন উদীয়মান তারকা মেধা রানা। তবে সবথেকে বড় চমক হলো, এই সিনেমায় বরুণ ধাওয়ানের বদলে এবার আহান শেঠির সঙ্গেই রোমান্স করতে দেখা যাবে মেদাকে।
‘বর্ডার ২’-এর পর বড় প্রজেক্টে মেধা রানা: বলিউড হাঙ্গামার এক বিশেষ সূত্রের খবর অনুযায়ী, ব্লকবাস্টার ছবি ‘বর্ডার ২’-এর বিশাল সাফল্যের পর পরবর্তী কোনো ভালো চিত্রনাট্যের জন্য বেশ কিছুদিন ভেবেচিন্তে পা ফেলছিলেন মেধা রানা। অবশেষে ‘শঙ্কি’ ছবির চিত্রনাট্য শোনার পরেই তিনি বুঝতে পেরেছেন যে এটিই সেই কাঙ্ক্ষিত প্রজেক্ট যার জন্য তিনি অপেক্ষা করছিলেন। চরিত্রের গভীরে প্রবেশ করতে গত দুই মাস ধরে কঠোর কর্মশালা ও গ্রুমিং সেশনের মধ্যে দিয়ে প্রস্তুতি নিয়েছেন এই অভিনেত্রী।
ভোপালে শুরু হলো ‘শঙ্কি’-র শুটিং: টিভি৯ হিন্দি ডিজিটালের তথ্য অনুযায়ী, গত ৩০শে অক্টোবর থেকেই মধ্যপ্রদেশের ভোপালে শুরু হয়ে গিয়েছে ছবিটির মূল শুটিং। মেধা রানা ইতিমধ্যেই ভোপালে পৌঁছে আহান শেঠির সঙ্গে শুটিং ফ্লোরে যোগ দিয়েছেন। একটি ঘনিষ্ট সূত্র জানিয়েছে, “এই ছবিতে মেধা আহানের প্রেমিকার চরিত্রে অভিনয় করছেন। এই ধরনের একটি চরিত্র ফুটিয়ে তোলার জন্য মেধা অনেক দিন ধরে মুখিয়ে ছিলেন। ছবিতে ভরপুর রোমান্স, টানটান উত্তেজনা এবং চোখধাঁধানো অ্যাকশন দৃশ্য রয়েছে, যার জন্য তিনি দারুণ প্রস্তুতি নিয়েছেন।”
যদিও ‘বর্ডার ২’ ছবিতে আহান ও মেধা একসঙ্গে স্ক্রিন শেয়ার করেননি এবং তাঁদের আলাদা ট্র্যাক ছিল, তবে এবার বড় পর্দায় প্রথমবার তাঁদের অন-স্ক্রিন কেমিস্ট্রি ঝড় তুলতে চলেছে। রোমান্স ও অ্যাকশনের এই নতুন প্যাকেজ বক্স অফিসে কতটা ঝড় তোলে, এখন সেটাই দেখার!