টাকা ঢুকেও মিলবে না রেহাই! অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা নিয়ে কোন বড় বিপদের মুখে পড়তে চলেছেন মহিলারা?

পুজোর আগে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা জমা পড়ায় খুশির হাওয়া ছড়িয়েছিল। চলতি মাসের ১৭ তারিখেই এই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকেছে। তবে পুজোর আনন্দ কাটতে না কাটতেই এবার সামনে এল এক বড় তথ্য। সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনার টাকা হাতে পেলেও, অক্টোবরে বড়সড় ছাঁটাইয়ের মুখে পড়তে পারেন লক্ষ লক্ষ মহিলা। সামান্য ভুল বা অযোগ্য প্রমাণিত হলেই বন্ধ হয়ে যেতে পারে পরবর্তী কিস্তির টাকা।

কবে মিলবে অক্টোবরের ভাতা ও কী নিয়ম?
মুখ্যমন্ত্রী এর আগে জানিয়েছিলেন যে, প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহেই অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। যদিও সেপ্টেম্বরের ক্ষেত্রে বিশেষ দিনে অর্থাৎ ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এই টাকা দেওয়া হয়েছিল। কিন্তু প্রশ্ন উঠছে, অক্টোবরে কবে আসবে পরবর্তী ভাতা?

এই প্রসঙ্গে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মালতি রাভা রায় আগেই সতর্কবার্তা দিয়ে স্পষ্ট করে দিয়েছিলেন যে, অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়া শুরু হয়েছে মানেই যে সমস্ত আবেদনপত্র পুরোপুরি যাচাই হয়ে গেছে, এমনটা কিন্তু নয়। এখনও রাজ্যজুড়ে বিভিন্ন এলাকায় জোরকদমে তথ্য যাচাই বা এনকোয়ারি প্রক্রিয়া চলছে।

কেন বাদ পড়তে পারেন মহিলারা?
প্রশাসন সূত্রে খবর, বর্তমান প্রক্রিয়া চলাকালীন পরবর্তী সময়ে যদি দেখা যায় যে কোনো উপভোক্তা এই প্রকল্পের যোগ্যতার মাপকাঠি পূরণ করতে ব্যর্থ হয়েছেন, তবে তৎক্ষণাৎ তাঁর নাম এই ভাতার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হবে। অর্থাৎ, দুই-একবার টাকা অ্যাকাউন্টে ঢুকেছে বলেই নিশ্চিন্ত হওয়ার কোনো কারণ নেই। যতক্ষণ না পর্যন্ত পূর্ণাঙ্গ ভেরিফিকেশন বা যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, ততক্ষণ এই সুবিধা স্থায়ী নাও হতে পারে। ফলে পুজোর আবহের মাঝেই রাজ্যের বহু উপভোক্তার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে এই নতুন আপডেট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *