বৃহস্পতির কৃপায় কপাল খুলছে ৪ রাশির, উপচে পড়বে ধন-সম্পদ?

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রায় ১২ বছর পর নিজের কক্ষপথ ও রাশি পরিবর্তন করে নির্দিষ্ট সময়ে বিভিন্ন রাশিতে পরিক্রমা করে দেবগুরু বৃহস্পতি। পঞ্জিকা মতে, আগামী ৩১ অক্টোবর দুপুর ১২টা ২ মিনিটে কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছেন দেবগুরু। আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত এই রাশিতেই তাঁর অবস্থান থাকবে। জ্যোতিষে বৃহস্পতিকে জ্ঞান, অর্থ, শিক্ষা ও ভাগ্যের কারক গ্রহ হিসেবে গণ্য করা হয়। অন্যদিকে সিংহ রাশির অধিপতি হলেন সূর্য, যা নেতৃত্ব, আত্মবিশ্বাস ও সাফল্যের প্রতীক। জ্যোতিষবিদদের মতে, সিংহে বৃহস্পতির এই মহাগোচরের ফলে বিশেষ কিছু রাশির জাতক-জাতিকাদের কেরিয়ার ও আর্থিক ক্ষেত্রে অভাবনীয় উন্নতির যোগ তৈরি হতে চলেছে।
সিংহ রাশি
দেবগুরু বৃহস্পতি সরাসরি আপনার রাশিতেই প্রবেশ করতে চলেছেন। এর প্রভাবে আপনার আত্মবিশ্বাস এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে চাকরিজীবীদের নতুন দায়িত্ব পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ব্যবসায়ীরা তাঁদের ব্যবসার সম্প্রসারণ নিয়ে বড় পদক্ষেপ করতে পারেন। আয়ের নতুন উৎস তৈরি হলেও বড় কোনো বিনিয়োগের আগে আর্থিক ঝুঁকি ও পরিস্থিতি ভালো করে যাচাই করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।
ধনু রাশি
ধনু রাশির অধিপতি খোদ বৃহস্পতি। ফলে সিংহে তাঁর এই গোচরের সরাসরি শুভ প্রভাব পড়বে এই রাশির জাতকদের ওপর। এই সময়ে আপনার জীবনে সৌভাগ্য এবং আকস্মিক ভ্রমণের যোগ রয়েছে। কেরিয়ার ও ব্যবসা উভয় ক্ষেত্রেই আপনি প্রতিযোগিতায় এগিয়ে থাকবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা যেকোনো আর্থিক কাজে গতি আসবে এবং নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়িত হওয়ায় মিলবে কাঙ্ক্ষিত সাফল্য।
তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য এই গোচর আর্থিক দিক থেকে অত্যন্ত লাভদায়ক হতে চলেছে। আপনার আয় যেমন বৃদ্ধি পাবে, তেমনই ব্যবসায় বড় লাভের মুখ দেখতে পাবেন। দীর্ঘদিনের কোনো সুপ্ত ইচ্ছে এই সময়ে পূরণ হতে পারে। চাকরিজীবীদের পদোন্নতি বা বেতন বৃদ্ধির জোরালো সম্ভাবনা রয়েছে। এছাড়া পুরনো কোনো বিনিয়োগ থেকেও মোটা অঙ্কের রিটার্ন পেতে পারেন।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের জন্য ব্যবসায় লাভের নতুন দিগন্ত খুলে যেতে চলেছে। এই সময়ে নতুন কিছু মানুষের সঙ্গে পরিচিত হওয়ার ও কাজের পরিধি বাড়ানোর সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে সহকর্মী ও উচ্চপদস্থ কর্তাদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা লাভ করবেন। এর ফলে আপনার সামগ্রিক আর্থিক ভিত্তি আরও শক্তিশালী হবে। তবে যেকোনো বড় বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করা জরুরি।