১৮০টি তাজা প্রাণ বাঁচাতে নিজের রক্ত ঝরালেন ভারতীয় ক্যাপ্টেন! ফ্লাইদুবাইয়ের এই বিমান কাণ্ডের নেপথ্যে কোন ভয়ংকর সত্য?

দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের বিমানে মাঝ আকাশে যে রক্তারক্তি কাণ্ড ঘটেছে, তার রেশ কাটছে না। সতীর্থ কো-পাইলটের নির্মম আক্রমণ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। তবে এই ঘটনার পর থেকেই আন্তর্জাতিক উড়ান মহলে চরম আতঙ্ক তৈরি হয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে, এটি কি নেহাতই দুই পাইলটের ব্যক্তিগত বিরোধ, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে কোনো গভীর নাশকতার ছক?

ইতিমধ্যেই প্রশ্ন উঠছে, ওমানের নাগরিক ওই সহ-পাইলট কি ইচ্ছা করেই যাত্রীবোঝাই বিমানটিকে কোথাও আছড়ে ফেলার চেষ্টা করেছিলেন? অতীতে যাত্রীসমেত বিমান ইচ্ছাকৃত ভাবে ক্র্যাশ করানোর বেশ কিছু মর্মান্তিক ইতিহাস রয়েছে, যা বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, সময়মতো ভারতীয় পাইলট সাহসী প্রতিরোধ না গড়লে ২০০১ সালের নাইন-ইলেভেনের মতো ভয়াবহ কোনো বিপর্যয় ফের ঘটে যেতে পারত। জীবন বাজি রেখে সেই মারাত্মক চক্রান্ত রুখে দিয়েছেন ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তাঁর সাহসিকতার প্রশংসা এখন বিশ্বজুড়ে।

ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে সংযুক্ত আরব আমিরশাহির গোয়েন্দা সংস্থা এবং উচ্চপর্যায়ের তদন্তকারী দল ময়দানে নেমেছে। এই হামলার নেপথ্যে কোনো সন্ত্রাসবাদী সংযোগ বা পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Pratik Saha
  • Pratik Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *