প্রচারে লজেন্স বিলির হুলুস্থুল! হুডখোলা গাড়ি থেকে মিষ্টি কুড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি ছোট্ট শিশুর

ভোট প্রচারের মাঝেই ঘটে গেল এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা। উপনির্বাচনকে সামনে রেখে মুর্শিদাবাদের রেজিনগরে গণতান্ত্রিক তৃণমূলের একটি হুডখোলা গাড়ি থেকে লজেন্স ছোঁড়া হচ্ছিল সাধারণ মানুষের উদ্দেশে। আর সেই লজেন্স কুড়াতে গিয়েই জনতা ও শিশুদের মধ্যে শুরু হয় চরম হুড়োহুড়ি। অভিযোগ, সেই ভিড়ের মাঝেই একটি গাড়ির ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে গুরুতর জখম হয় এক শিশুকন্যা। শেষপর্যন্ত কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

জানা গিয়েছে, রেজিনগরে গণতান্ত্রিক তৃণমূল প্রার্থী শফিউজ্জামান শেখের সমর্থনে ওই প্রচার মিছিল বের করা হয়েছিল। মিছিল চলাকালীন আনন্দ দেওয়ার ছলে শিশুদের জন্য গাড়ি থেকে লজেন্স ছোঁড়া হচ্ছিল। সেই লজেন্স সংগ্রহ করতে গিয়েই ভিড়ের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে ওই শিশুটি। রাস্তার ধারে থাকা পাথরে মাথায় আঘাত লাগায় তার অবস্থা দ্রুত অবনতি হয়। প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (NRS) স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে শিশুটির মৃত্যু হয়।

এই অনভিপ্রেত মৃত্যুর ঘটনায় তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ঘটনার তীব্র নিন্দা করে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, “আমরা ভোট চাইতে গিয়েছি, সেখানে বিপদ হয়েছে। প্রার্থীর ওই শিশুটির পরিবারের পাশে দাঁড়ানোর ন্যূনতম সৌজন্যটুকুও নেই।” অন্যদিকে, তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ মন্তব্য করেছেন, “খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। বাচ্চাদের লজেন্স দেওয়ার নিয়ম এভাবে গাড়ি থেকে ছুরে দেওয়া নয়, তাদের হাতে গিয়ে দেওয়া উচিত।” গণতান্ত্রিক তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত ও প্রার্থী শফিউজ্জামান শেখ এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক ও অনাকাঙ্ক্ষিত বলে অভিহিত করে শোকপ্রকাশ করেছেন এবং বিষয়টি খতিয়ে

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *