গভীর রাতে গুলির লড়াইয়ে খতম মোস্ট ওয়ান্টেড লস্কর কমান্ডার! উপত্যকায় বিরাট বড় সাফল্য সেনার

উপত্যকায় বড়সড় সন্ত্রাসবাদী ষড়য ষড়যন্ত্র বানচাল করল ভারতীয় নিরাপত্তাবাহিনী। গভীর রাতে বুদগাম জেলার দুধপাথরি-ইউসমার্গ এলাকায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে তীব্র বন্দুকযুদ্ধে নিকেশ হয়েছে কুখ্যাত লস্কর-ই-তৈবা কমান্ডার সুলেমান শাহ ওরফে মুসা। দীর্ঘ দিন ধরেই বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় তার খোঁজ চালাচ্ছিল গোয়েন্দারা।

নিরাপত্তাবাহিনী সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে বুদগামের ওই দুর্গম পাহাড়ি এলাকায় যৌথ তল্লাশি অভিযান শুরু করে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সেনা জওয়ানরা। জওয়ানদের উপস্থিতি টের পেয়েই ঘেরাওয়ের ভেতর থেকে আচমকা গুলিবর্ষণ শুরু করে সন্ত্রাসবাদীরা। পালটা জবাব দেয় নিরাপত্তাবাহিনীও। উভয় পক্ষের তীব্র গুলির লড়াইয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে শীর্ষ লস্কর কমান্ডার সুলেমান শাহ ওরফে মুসা।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর পেহেলগাঁও এলাকায় সংঘটিত জঙ্গি হামলার অন্যতম মাস্টারমাইন্ড ছিল এই সুলেমান শাহ। দীর্ঘদিন ধরে উপত্যকায় অশান্তি পাকানোর চেষ্টায় ছিল সে। এই ঘটনার পরই গোটা এলাকায় চরম সতর্কতা জারি করা হয়েছে। বর্তমানে দুধপাথরি ও ইউসমার্গ এলাকার বিভিন্ন প্রান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। লুকিয়ে থাকা অন্য জঙ্গিদের খোঁজে এখনও অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *