ক্যানাড়া ব্যাঙ্কে ৩,৫০০ শূন্যপদে শুরু হচ্ছে নিয়োগ, যোগ্যতা থেকে আবেদন পদ্ধতি—জেনে নিন সবটা

ব্যাংক খাতে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক তরুণ প্রজন্মের জন্য এল এক দুর্দান্ত সুযোগ। দেশের অন্যতম শীর্ষস্থানীয় সরকারি ব্যাংক—ক্যানাড়া ব্যাংক মোট ৩,৫০০টি গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা দেশজুড়ে ব্যাংকের বিভিন্ন শাখায় এক বছরের অ্যাপ্রেন্টিসশিপ প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন এবং এই প্রশিক্ষণ চলাকালীন তাঁরা প্রতি মাসে নির্দিষ্ট হারে স্টাইপেন্ড লাভ করবেন।

শূন্যপদ ও গুরুত্বপূর্ণ তারিখ ক্যানাড়া ব্যাংকের এই নিয়োগ প্রক্রিয়ায় মোট ৩,৫০০টি শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে। অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ১ অক্টোবর থেকে এবং আবেদন করার শেষ তারিখ ১৭ অক্টোবর ২০২৬। এই পদগুলিতে আবেদনের জন্য জেনারেল বা ইউআর প্রার্থীদের ৫০০ টাকা আবেদন ফি প্রদান করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা

  • শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারত সরকার কর্তৃক স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যেকোনো শাখায় স্নাতক ডিগ্রিধারী হতে হবে। কেন্দ্রীয় সরকার অনুমোদিত সমমানের যোগ্যতাসম্পন্ন প্রার্থীরাও আবেদন করার উপযুক্ত বলে বিবেচিত হবেন। শিক্ষাগত যোগ্যতা যাচাই করা হবে ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের ভিত্তিতে।

  • বয়সসীমা: প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ২০ বছর এবং সর্বোচ্চ বয়স ২৮ বছর। জন্মতারিখের ক্ষেত্রে প্রার্থীর জন্ম ২ সেপ্টেম্বর ১৯৯৮-এর আগে এবং ১ সেপ্টেম্বর ২০০৬-এর পরে হওয়া যাবে না (উভয় তারিখ অন্তর্ভুক্ত)। নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

নির্বাচন প্রক্রিয়া ও স্টাইপেন্ড এই পদগুলিতে আবেদনকারীদের কোনো প্রচলিত লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না। দ্বাদশ শ্রেণি বা ডিপ্লোমার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। এরপর নথি যাচাইকরণ (Document Verification) এবং স্থানীয় ভাষার জ্ঞানের পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে। স্থানীয় ভাষার পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক, অন্যথায় প্রার্থী নিয়োগের জন্য বিবেচিত হবেন না। নির্বাচিত প্রার্থীরা প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে ১৬,৬৫০ টাকা করে স্টাইপেন্ড পাবেন।

আবেদন করবেন যেভাবে: ১. প্রথমে NATS পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে।

২. এরপর ক্যানাড়া ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট (www.canarabank.bank.in)-এ গিয়ে ‘Careers’ বিভাগে প্রবেশ করতে হবে।

৩. সেখানে সংশ্লিষ্ট ‘Graduate Apprentices in Canara Bank’ লিঙ্কে ক্লিক করতে হবে।

৪. অনলাইন আবেদন ফর্মে প্রয়োজনীয় তথ্য নির্ভুলভাবে পূরণ করে নির্দিষ্ট নথিগুলি আপলোড করতে হবে।

৫. সমস্ত প্রক্রিয়া শেষে ফর্মটি জমা দিয়ে তার একটি প্রিন্টআউট নিজের কাছে সংরক্ষণ করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *