দামি ডেকোরেশন ফেল! মাত্র কয়েকটি সহজ ট্রিকসে ঘরের মেইন ডোরকে দিন ‘প্রাকৃতিক লাক্সারি’ লুক

একটি বাড়ির প্রবেশদ্বার বা পোর্টিকো কেবল ঘরে প্রবেশের পথই নয়, বরং তা আপনার রুচি ও মানসিকতার পরিচয় বহন করে। তবে আজকের দিনে ফ্ল্যাট বা আধুনিক বাড়িগুলিতে পোর্টিকোর জায়গা সাধারণত বেশ ছোটই হয়। অনেকেই ভেবে পান না কীভাবে কম জায়গায় হাঁটাচলার পথ খোলামেলা রেখে প্রবেশদ্বারটিকে চোখধাঁধানো ও সতেজ করে সাজিয়ে তোলা যায়।

বাগানপ্রেমী ও সাজসজ্জা বিশেষজ্ঞদের মতে, সঠিক পরিকল্পনা থাকলে ছোট পোর্টিকোকেও খুব সহজে সবুজে ভরিয়ে তোলা সম্ভব। এতে মেঝের জায়গাও নষ্ট হবে না, আবার বাড়ির প্রধান দরজায় পা রাখলেই মিলবে এক স্নিগ্ধ ও মনোরম অনুভূতি। কীভাবে সাজাবেন? রইল সহজ ৫টি টিপস:

১. ভার্টিকাল গার্ডেন (দেওয়ালের ব্যবহার): পোর্টিকোর ফাঁকা দেওয়ালটি ব্যবহার করে একটি সুন্দর ‘ভার্টিকাল গার্ডেন’ তৈরি করতে পারেন। বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের পকেট প্লান্টার বা ওয়াল গ্রিড কিনতে পাওয়া যায়। মেঝের এক ইঞ্চি জায়গাও ব্যবহার না করে দেওয়ালেই ঝুলিয়ে দিতে পারেন একাধিক ছোট ছোট গাছের টব। এতে প্রবেশদ্বারটি দেখতে যেমন নান্দনিক লাগবে, তেমনই মেঝেও থাকবে পুরো ফাঁকা।

২. এক কোণায় নানা মাপের টব সাজান: পুরো প্রবেশদ্বার জুড়ে এলোমেলোভাবে টব না রেখে পোর্টিকোর কোনো একটি ফাঁকা কোণকে বেছে নিন। সেই কোণটিতে ছোট, মাঝারি ও বড় নানা আকারের টব একসঙ্গে গুছিয়ে রাখুন। এর ফলে হাঁটার জায়গা একদম খোলামেলা থাকবে এবং এক নজরকাড়া সতেজ সবুজ কর্নার তৈরি হবে।

৩. ওয়ালে ঝুলন্ত টব বা হাংরিং প্ল্যান্টস: যদি মেঝের জায়গা অত্যন্ত কম হয়, তবে ফাঁকা দেওয়ালে ব্র্যাকেট লাগিয়ে নানারকম ঝোলানো টব (Hanging Pots) ঝুলিয়ে দিতে পারেন। বিশেষ করে মানিপ্ল্যান্ট, ফার্ন বা ট্রেলিং জাতীয় গাছ দিয়ে দেওয়াল সাজালে পোর্টিকোটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

৪. রেলিং ও সেফটি গ্রিলকে কাজে লাগান: পোর্টিকোতে যদি ব্যালকনি রেলিং বা সেফটি গ্রিল থাকে, তবে সেখানে হালকা ওজনের আয়তাকার প্লান্টার বক্স আটকে দিন। এতে মেঝের জায়গার কোনো অপচয়ই হবে না, অথচ চারপাশ ভরে উঠবে সবুজ পাতায়। তবে নিরাপত্তা সুনিশ্চিত করতে রেলিংয়ে টব আটকানোর আগে তা ভালোভাবে লক করা জরুরি।

৫. ছিমছাম ও পরিচ্ছন্ন পরিকল্পনা: ছোট জায়গা সাজানোর মূল চাবিকাঠিই হলো সঠিক ভারসাম্য রাখা। খুব বেশি ঘিঞ্জি না করে দেওয়াল, রেলিং এবং একদিকের কোণ ব্যবহার করে প্রবেশদ্বারে সবুজের ছোঁয়া আনুন।

সামান্য কিছু বুদ্ধি আর সঠিক ইনডোর ও আউটডোর প্ল্যান্টের মেলবন্ধনে আপনার বাড়ির ছোট পোর্টিকোটিও হয়ে উঠতে পারে অতিথি আপ্যায়নের সেরা আকর্ষণ!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *