একই ছাদের নিচে ৪১৫টি গণেশ মূর্তি! ৩৫ বছরের এই অবিশ্বাস্য রেওয়াজ দেখলে চমকে যাবেন

গণেশ উৎসব মানেই ঘরে ঘরে সিদ্ধিদাতার আরাধনা, আলোর রোশনাই আর পুজোর আমেজ। তবে মহারাষ্ট্রের অমরাবতীর শ্রীকৃষ্ণপেঠ এলাকার খান্ডেলওয়াল পরিবারের পুজো বাকি সবকিছুর থেকে একেবারে আলাদা। কারণ, গত ৩৫ বছর ধরে এক অদ্ভুত ও দারুণ ঐতিহ্য টিকিয়ে রেখেছে এই পরিবার। তাঁদের বাড়িতে একসঙ্গে পুজো পায় ৪১৫টি গণেশ মূর্তি।

বাড়ির উঠোন থেকে শুরু করে সিঁড়ি, ড্রয়িংরুম থেকে দোতলার ঘর—কোথায় নেই গণেশ! চোখ যেদিকে যায়, শুধু সিদ্ধিদাতার রূপ বৈচিত্র্য চোখে পড়ে। ১৯৯১ সালে মাত্র পাঁচটি গণপতি প্রতিমা দিয়ে এই বিশেষ পুজোর শুরু হয়েছিল। সেই শুরুয়াত করেছিলেন সুনিতা খান্ডেলওয়াল। প্রতি বছর পুজোয় নতুন কিছু করার ভাবনা থেকেই এই সংগ্রহের আইডিয়া মাথায় আসে তাঁর।

এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। দেশ বা বিদেশ—যেখানেই ঘুরতে গিয়েছেন, সেখান থেকেই আলাদা রূপের গণেশ মূর্তি সংগ্রহ করে এনেছেন সুনিতা দেবী। ১৯৯১ সালের সেই ছোট্ট শুরুটা আজ ৪১৫টি মূর্তির এক বিশাল সংগ্রহে রূপ নিয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এই পরিবারের গণেশ পুজো এখন স্থানীয় গণ্ডি ছাড়িয়ে সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *