দলে সুযোগ না পেয়েই তুলকালাম! বৈভব ও সঞ্জুকে নিয়ে টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে বিস্ফোরক কৃষ্ণমাচারি শ্রীকান্ত

আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে বিস্ময় বালক বৈভব সূর্যবংশীকে একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারছেন না ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা প্রধান নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত। গত জিম্বাবোয়ে সিরিজে ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’ হওয়া সত্ত্বেও বৈভবের মতো প্রতিভাবান তারকাকে বেঞ্চে বসিয়ে রাখার জেরে ভারতীয় টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

কেন এত চটেছেন শ্রীকান্ত?

নিজের ইউটিউব চ্যানেলে ক্ষোভ প্রকাশ করে শ্রীকান্ত জানান, ম্যাচ চলাকালীন তাঁর স্ত্রী পর্যন্ত বৈভবের না খেলা নিয়ে প্রশ্ন তুলে চিৎকার শুরু করেছিলেন। তাঁর মতে, বৈভবকে এভাবে বসিয়ে রাখলে ক্রিকেটারের মনে হীনম্মন্যতা ও সংশয় তৈরি হয়। ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে আইপিএল ও ভারত ‘এ’ দলের হয়ে লাগাতার রান করা সত্ত্বেও বৈভবের প্রতি টিম ম্যানেজমেন্টের এমন অবহেলা মেনে নেওয়া যায় না।

সঞ্জু স্যামসনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য

শুধু বৈভবই নয়, সঞ্জু স্যামসনের বারবার দল থেকে বাদ পড়া এবং দলে ফেরা নিয়েও ক্ষোভপ্রকাশ করেছেন শ্রীকান্ত। প্রথম টি-২০ ম্যাচে সুযোগ পেলেও মাত্র ১০ রান করে আউট হন সঞ্জু। এপ্রসঙ্গে শ্রীকান্তের অভিযোগ, টিম ম্যানেজমেন্ট এই দুই তারকাকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করছে। হয় তাঁদের লম্বা সময় ধরে সুযোগ দেওয়া হোক, নয়তো এভাবে এক-দুটো ম্যাচ খেলিয়ে বাদ দেওয়ার সংস্কৃতি বন্ধ করা হোক। আগামী দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতীয় দল শেষ পর্যন্ত একাদশে কী পরিবর্তন আনে, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *