ছবির কাজ নিয়ে বিরাট আপডেট! বড়দিনে আসছে শাহরুখের ‘কিং’, ভক্তদের উন্মাদনা তুঙ্গে

এক্স হ্যান্ডেলে জনপ্রিয় ‘আস্ক এসআরকে’ (AskSRK) সেশন মানেই ভক্তদের জন্য এক আলাদা উৎসবের আমেজ। আর এই আড্ডার মাঝেই উত্তেজনার পারদ এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে দিলেন খোদ বলিউড ‘কিং’ শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত তাঁর বহুপ্রতীক্ষিত ছবি ‘কিং’ নিয়ে একাধিক বড় ঘোষণা করেছেন তিনি। অরিজিৎ সিংয়ের নতুন গান থেকে শুরু করে ছবির শুটিংয়ে চোট পাওয়ার গল্প—সবটা নিয়েই মুখ খুলে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন অভিনেতা।

অরিজিৎ-শাহরুখ ম্যাজিক এবার ফের পর্দায়

এক অনুরাগী যখন এসআরকে-কে আবদার করে বসেন, “স্যার, ‘কিং’-এর অন্তত একটা গান রিলিজ করে দিন না!”, তখন নিজের চেনা ছন্দে শাহরুখের জবাব দেন—“করে দিতাম! কিন্তু অরিজিৎ দাদা তো গানটায় ফিনিশিং টাচ দিচ্ছে। ও বড্ড নিখুঁত কাজ পছন্দ করে, তাই একটু তো সময় নেবেই!” ‘হাওয়ায়েন’, ‘গেরুয়া’ কিংবা ‘ঝুমে জো পাঠান’-এর পর আবারও পর্দায় অরিজিৎ-শাহরুখ জুটি বাঁধছে, এই খবরেই এখন বুঁদ সঙ্গীতপ্রেমীরা।

বড়দিনের আগেই আসছে বড় ধামাকা

ছবি পিছানোর জল্পনাতেও সটান জল ঢেলে দিয়েছেন ‘বাদশা’। ৩ বছর প্রেক্ষাগৃহে শাহরুখকে না দেখতে পাওয়ার আক্ষেপ নিয়ে এক ভক্ত ট্রেলারের দাবি জানালে, শাহরুখ তাঁকে অভয় দিয়ে লেখেন, “এবার একবারে ছবিই দ্যাখো! কষ্ট দিচ্ছি না, এমন এক ছবি বানাচ্ছি যা মন ছুঁয়ে যাবে। ২৪শে ডিসেম্বরের আগেই সব আসবে!” পাশাপাশি তিনি জানান, শুটিংয়ের সময় একাধিকবার চোট পেলেও এখন তিনি পুরোপুরি সুস্থ এবং ছবির কাজ একেবারে শেষ পর্যায়ে রয়েছে।

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের যৌথ নিবেদনায় এই ছবিতে প্রথমবার মেয়ে সুহানা খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন শাহরুখ। সঙ্গে রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর ও রানি মুখার্জির মতো হেভিওয়েট তারকারা। সব ঠিকঠাক থাকলে আগামী ২৪শে ডিসেম্বর, ২০২৬ প্রেক্ষাগৃহে ও বক্স অফিসে ঝড় তুলতে আসছে बहुপ্রতীক্ষিত ছবি ‘কিং’!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *