দলীয় প্রতীক ও নাম কার দখলে? উপনির্বাচনের আগেই কমিশনের মুখোমুখি তৃণমূলের দুই শিবির!

আসন্ন বিধানসভা উপনির্বাচনের ঠিক আগে রাজনৈতিক মহলে চরম শোরগোল ফেলে দিয়ে দলীয় নাম ও ‘জোড়া ফুল’ প্রতীকের দখল নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়া তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীকেই শুনানির জন্য তলব করল নির্বাচন কমিশন। আজ শনিবার, ১২ সেপ্টেম্বর দিল্লির দ্বারকায় ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডেমোক্র্যাসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট (আইআইআইডিইএম)-এ আলাদা আলাদা সময়ে দুই পক্ষের প্রতিনিধিদলকে ডাকা হয়েছে।

কেন এই তলব?
কমিশন সূত্রে জানা গিয়েছে, কালীঘাট এবং ঋতব্রত— দুই পক্ষই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (যা পশ্চিমবঙ্গ, মেঘালয় ও ত্রিপুরায় স্বীকৃত রাজনৈতিক দল) হিসেবে একই নাম ও প্রতীক ব্যবহারের জোরালো দাবি জানিয়ে পৃথকভাবে কমিশনে আবেদন জানিয়েছিল। এই আইনি জটিলতার সুরাহা করতেই আজকের এই হাই-ভোল্টেজ বৈঠকের ব্যবস্থা করা হয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী, দুই পক্ষের পাঁচজন করে সদস্য সাক্ষাতের সুযোগ পাচ্ছেন।

কোন পক্ষে কারা যাচ্ছেন দিল্লিতে?
কালীঘাটপন্থী তৃণমূল শিবির: এই পক্ষের হয়ে কমিশনে প্রতিনিধিত্ব করতে দিল্লি গেছেন কল্যাণ ব্যানার্জি, ডেরেক ও ব্রায়েন, সাগরিকা ঘোষ, সাকেত গোখলে এবং আইনজীবী অভিনব সিং।

ঋতব্রত তৃণমূল শিবির: এই দলের তরফে অরূপ রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, আখরুজ্জামান, ঋতব্রত ব্যানার্জি, ইমানি বিশ্বাস, স্নেহাশিস চক্রবর্তী, প্রসূন ব্যানার্জি এবং শুভাশিস দিল্লি পৌঁছেছেন।

তবে কোন পাঁচজন চূড়ান্তভাবে কমিশনে প্রবেশ করবেন, তা নিয়ে শনিবার সকালেও কিছু কৌশলগত প্রস্তুতি সেরে রেখেছে ঋতব্রত শিবির। আইনজীবী সহ মোট পাঁচজন অথবা পাঁচজন সদস্য ও আলাদাভাবে আইনজীবী রাখার অনুমতির বিষয়ে কমিশনের নিয়মের ওপর নজর রাখা হচ্ছে।

১ ঘণ্টার ব্যবধানে জোড়া বৈঠক
নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব অশ্বনী কুমার মোহাল স্বাক্ষরিত চিঠিতে দুই শিবিরকে আলাদা সময় বেঁধে দেওয়া হয়েছে:

সকাল ১১টা: ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বাধীন গোষ্ঠীর পাঁচ সদস্যের প্রতিনিধিদলকে তলব করা হয়েছে।

বেলা ১২টা: তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন গোষ্ঠীর পাঁচ সদস্যের প্রতিনিধিদলকে সাক্ষাতের সময় দেওয়া হয়েছে।

নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে দুটি চিঠিতেই প্রতিনিধিদলের সদস্যদের সুনির্দিষ্ট নাম এবং গাড়ির বিবরণ আগাম ইমেলে কমিশনকে জানানোর কড়া নির্দেশ দেওয়া হয়েছিল। এখন দেখার, উপনির্বাচনের আগে এই মেগা বৈঠকের পর নির্বাচন কমিশন ঠিক কী রায় দেয়!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *