সুপ্রিম কোর্টের নির্দেশ আসতেই বড় ধাক্কা! অভিষেকের কালীঘাটের বাড়ি থেকে সিআইডি জালে বন্দি সুমিত রায়।

শালবনি ও ডেবরায় জমি কেলেঙ্কারি এবং চাকরির নামে প্রতারণার মামলায় বড়সড় আইনি ধাক্কা খেলেন অভিযুক্ত সুমিত রায়। তাঁর সমস্ত আগাম জামিনের আবেদন একঝটকায় খারিজ করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের এই কড়া নির্দেশ আসার ঠিক এক ঘণ্টার মধ্যেই নড়েচড়ে বসে তদন্তকারী দল। সোজা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে হানা দেয় সিআইডি (CID) ও এসটিএফ (STF)-এর বিশাল বাহিনী। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সেখান থেকেই সুমিত রায়কে গ্রেফতার করে সিআইডি।

সুপ্রিম কোর্টের রায়ের পরই তৎপরতা

শালবনি ও ডেবরা এলাকার জমি দুর্নীতি এবং চাকরি দেওয়ার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার একাধিক গুরুতর অভিযোগ রয়েছে সুমিত রায়ের বিরুদ্ধে। এতদিন আইনি সুরক্ষায় থাকলেও সুপ্রিম কোর্ট তাঁর আগাম জামিনের আর্জি খারিজ করে দেওয়ায় আইনি রক্ষাকবচ পুরোপুরি উঠে যায়। আর এর পরেই আদালতের নির্দেশ হাতে পেয়ে বিন্দুমাত্র সময় নষ্ট না করে সিআইডি এবং স্পেশাল টাস্ক ফোর্স (STF)-এর আধিকারিকরা যৌথভাবে অভিযান চালান। সরাসরি ১২১, কালীঘাট রোডে অভিষেকের বাসভবনে পৌঁছে দীর্ঘ তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর সুমিত রায়কে নিজেদের হেফাজতে নেয় সিআইডি।

এই হাই-প্রোফাইল গ্রেপ্তারিকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীরা যেখানে এই ইস্যুতে শাসক শিবিরকে কাঠগড়ায় তুলছে, তেমনই শাসক মহলের অন্দরেও তৈরি হয়েছে ব্যাপক অস্বস্তি। আগামী দিনে সিআইডি হেফাজত থেকে এই মামলার গভীরে আর কী কী চাঞ্চল্যকর তথ্য উঠে আসে, এখন সেটাই দেখার।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *