ডিসেম্বর পর্যন্ত অনুকূল সময়, ৪ রাশির জাতকরা লাভ করবেন শনি দেবের কৃপা

বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিকে কর্ম ও ন্যায়ের দেবতা হিসেবে বিবেচনা করা হয়। প্রতিটি মানুষ তাঁর কর্মের ফল এই গ্রহের মাধ্যমেই পান। বর্তমানে শনি বক্রী অর্থাৎ উলটো গতিতে অবস্থান করছে। গত ২৭ জুলাই থেকে শুরু হওয়া এই বক্রী দশা আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত বজায় থাকবে। শনির এই বিপরীত গতির মোট ১৩৮ দিনের মধ্যে বর্তমানে আর মাত্র ৯৪ দিন বাকি রয়েছে। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, শনির এই বিশেষ স্থিতির ফলে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত বেশ কয়েকটি রাশির ভাগ্য বদলাতে চলেছে। বিশেষ করে বৃষ, কর্কট, কন্যা ও মিথুন রাশির জাতক-জাতিকারা কেরি ও আর্থিক দিক থেকে চরম লাভবান হবেন।

বৃষ রাশি (Taurus) বৃষ রাশির জাতকদের জন্য বক্রী শনির প্রভাব অত্যন্ত শুভ ফল বয়ে আনবে। দীর্ঘদিন ধরে যারা পদোন্নতি বা বেতন বৃদ্ধির অপেক্ষায় ছিলেন, তাঁদের ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের আটকে থাকা কাজ ফের গতি পাবে এবং পুরোনো যোগাযোগ থেকে লাভবান হবেন। তবে সাফল্যের জন্য তাড়াহুড়ো না করে ধৈর্য ও ধারাবাহিক পরিশ্রম চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

কর্কট রাশি (Cancer) কর্কট রাশির জাতকদের কর্মজীবনে বড় সাফল্যের যোগ রয়েছে। এই সময়ে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির পাশাপাশি সম্মান ও স্বীকৃতি বাড়বে। চাকরি পরিবর্তনের ভালো সুযোগ মিলবে। অর্থনৈতিক দিক থেকেও এই সময়টি বেশ স্বস্তিদায়ক হবে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং সঞ্চয়ের ওপর জোর দিলে দীর্ঘমেয়াদী লাভ মিলবে।

কন্যা রাশি (Virgo) কন্যা রাশির জাতকদের বহুদিনের আটকে থাকা কাজ ও প্রজেক্ট এই বক্রী শনির প্রভাবে পুনরায় চালু হবে। কর্মক্ষেত্রে উর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্ণ সহযোগিতা পাবেন। ব্যবসায়ীরা পুরনো গ্রাহকদের হাত ধরে বড় লাভের মুখ দেখতে পারেন। পাশাপাশি আয়ের নতুন উৎসও উন্মোচিত হতে পারে এই সময়ে।

মিথুন রাশি (Gemini) মিথুন রাশির জাতক-জাতিকাদের কেরিয়ার ও আর্থিক ক্ষেত্রে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে। কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাবেন এই রাশির জাতকরা। সমাজ ও কর্মক্ষেত্রে মান-সম্মান বৃদ্ধি পাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা, তাঁরাও সফল হতে পারেন। এই সময়ে সুচিন্তিত বিনিয়োগ থেকে দারুণ লাভের মুখ দেখতে পাবেন ব্যবসায়ীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *