প্রতিদিন সকালে এক চামচ মৌরি খেলেই ক্যানসার ধারে কাছে ঘেঁষবে না! জানুন আয়ুর্বেদের এই জাদুকরী উপাদানের আসল রহস্য

রান্নাঘরের মশলার তাকে থাকা মৌরি কেবল মুখের দুর্গন্ধ দূর করতেই সাহায্য করে না, এর রয়েছে একাধিক ওষুধি গুণ। আধুনিক পুষ্টিবিজ্ঞান ও চিকিৎসা গবেষণা বলছে, নিয়মিত সঠিক নিয়মে মৌরি খেলে ক্যানসারের মতো মারাত্মক রোগের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
বিশেষজ্ঞদের মতে, মৌরিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্লেভোনয়েড এবং ভোলাটাইল অয়েল রয়েছে, যা শরীরের ক্ষতিকর ফ্রি র্যাডিকেলস বা ক্যানসার কোষের বৃদ্ধি প্রতিহত করতে অত্যন্ত কার্যকর। বিশেষ করে স্তন ও কোলন ক্যানসার প্রতিরোধে মৌরিতে থাকা ফাইটোইস্ট্রোজেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ছাড়া এটি হজমশক্তি উন্নত করা, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা এবং রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতেও সমানভাবে সাহায্য করে।
পুষ্টিবিজ্ঞানীদের পরামর্শ, ভারী খাবারের পর সামান্য মৌরি চিবানো কিংবা মৌরি ভেজানো জল পান করা স্বাস্থ্যের পক্ষে দারুণ উপকারী। তবে কোনো রোগ নিরাময়ের বিকল্প হিসেবে নয়, বরং দৈনন্দিন ডায়েটে পরিমিত মাত্রায় এটি রাখলেই মিলবে আসল সুফল।