পেট্রোলের দিন শেষ? গাড়ি বাজারের এই বিরাট পরিবর্তনে চোখ কপালে বিশেষজ্ঞদের!

ইথানল মিশ্রিত E20 জ্বালানি নিয়ে যতই আশ্বস্ত করুক কেন্দ্র, ক্রেতাদের মনে তা নিয়ে ভীতি কাটছেই না। আর এর জেরে দেশের অটোমোবাইল বাজারে এক ঐতিহাসিক পরিবর্তন দেখা গেল। ফেডারেশন অব অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন (FADA)-এর অগাস্ট মাসের প্রকাশিত খুচরা বিক্রির তথ্য অনুযায়ী, এই প্রথমবার পেট্রল চালিত ব্যক্তিগত গাড়িকে পেছনে ফেলে দিয়েছে ইভি (EV), হাইব্রিড এবং সিএনজি (CNG)-র মতো বিকল্প জ্বালানির গাড়িগুলি।

বিক্রির পরিসংখ্যানে বড় বদল

FADA-র রিপোর্ট বলছে, অগাস্ট মাসে বিক্রি হওয়া মোট ব্যক্তিগত গাড়ির মধ্যে ইভি, হাইব্রিড এবং সিএনজি গাড়ির সম্মিলিত অংশ ছিল ৪১.৯৫ শতাংশ, যেখানে পেট্রল চালিত গাড়ির বিক্রি নেমে এসেছে ৪০.৮৫ শতাংশে। এক বছর আগেও পেট্রল গাড়ি এই প্রতিযোগিতায় প্রায় ১১ শতাংশ পয়েন্টে এগিয়ে ছিল, যা এখন পুরোপুরি মুছে গেছে। বিশেষ করে বৈদ্যুতিন দু-চাকা এবং তিন-চাকা যানের বিক্রি এক লাফে অনেকটাই বেড়ে গেছে। তিন-চাকা সেগমেন্টে তো প্রায় ৬৫.৩০ শতাংশ গাড়িই এখন বৈদ্যুতিন।

ক্রেতারা কেন বিকল্প জ্বালানি বেছে নিচ্ছেন?

বিশেষজ্ঞদের একাংশের মতে, E20 জ্বালানি গাড়ির ইঞ্জিনের ক্ষতি করতে পারে— এমন আশঙ্কা থেকেই ক্রেতারা সাধারণ পেট্রল ইঞ্জিন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এর পরিবর্তে বৈদ্যুতিন গাড়ি বা সিএনজি বাহনগুলিকে অনেক বেশি সাশ্রয়ী ও নিরাপদ মনে করছেন তাঁরা। গাড়ির বাজারে এই নতুন ট্রেন্ড ভবিষ্যতে জ্বালানি নীতি ও অটোমোবাইল ইন্ডাস্ট্রির গতিপ্রকৃতি সম্পূর্ণ বদলে দিতে পারে বলেই মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *