আসল রাম নয় ওল্ড মঙ্ক! বোম্বে হাইকোর্টে চাঞ্চল্যকর দাবি তুলতেই সুরাপ্রেমীদের মাথায় হাত

শীতের বিকেল মানেই বন্ধুদের আড্ডা আর চিরকালের চেনা সুবাসে ভরপুর ওল্ড মঙ্ক (Old Monk)। কিন্তু সুরাপ্রেমীদের পরম পছন্দের এই আইকনিক ব্র্যান্ডকে ঘিরেই এবার দানা বেঁধেছে এক বিশাল বিতর্ক। জাতীয় খাদ্য সুরক্ষা কর্তৃপক্ষের সাম্প্রতিক এক চাঞ্চল্যকর দাবি ঘিরে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। বোম্বে হাইকোর্টে তারা সাফ জানিয়েছে, সুরাপ্রেমীদের অত্যন্ত প্রিয় এই পানীয়টি আদতে কোনো ‘রাম’ (RUM) নয়!

আসল রামের বদলে কী রয়েছে ওল্ড মঙ্কে?
খাদ্য সুরক্ষা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, নিউট্রাল স্পিরিটের সঙ্গে বিশেষ রামের ফ্লেভার বা কৃত্রিম গন্ধ মিশিয়ে এই জনপ্রিয় পানীয়টি তৈরি করা হয়। এতে খাঁটি রামের পরিমাণ পাঁচ শতাংশেরও কম রয়েছে। আর সেই কারণেই এটিকে আইনত ‘রাম’ বলে মেনে নিতে রাজি নয় কর্তৃপক্ষ। তাদের সাফ কথা, এই পানীয়টিকে ‘রাম’ না বলে বরং ‘রাম ফ্লেভার্ড স্পিরিট’ বলা উচিত। শুধু তাই নয়, ওল্ড মঙ্কের বোতলের গায়ে লেখা ‘সাত বছরের পুরোনো’ (Seven Years Aged) এই দাবিযুক্ত লাইনটিও অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

আগের নিষেধাজ্ঞা ও বিতর্কের জল
এর আগে নির্দিষ্ট নিয়মকানুন ও মানদণ্ড না মানার গুরুতর অভিযোগ উঠেছিল এই পানীয়টি তৈরির ক্ষেত্রে। যার জেরে অতীতে মহারাষ্ট্রে ওল্ড মঙ্কের বিক্রির ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। বলা চলে, সেসময় একপ্রকার নিষিদ্ধই করা হয়েছিল এই মদটিকে। সেই সংক্রান্ত মামলার শুনানির পক্ষেই সম্প্রতি জাতীয় খাদ্য সুরক্ষা কর্তৃপক্ষ এই বিস্ফোরক তথ্য আদালতে পেশ করেছে।

আইনি লড়াই ও নাম বদলের নির্দেশ নিয়ে জলঘোলা চললেও, দেশের সাধারণ সুরাপ্রেমীদের কাছে ওল্ড মঙ্কের জনপ্রিয়তা আজও আকাশছোঁয়া। বিশেষ করে শীতের কনকনে ঠান্ডায় শরীর গরম রাখতে এবং আড্ডার আসর জমাতে এই ব্র‍্যান্ডটির চাহিদা সবসময়ই শীর্ষে থাকে। ফলে আদালতের এই নতুন নির্দেশ ও খাদ্য সুরক্ষা কর্তৃপক্ষের দাবির পর এই পানীয়ের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *