ব্যাঙ্ক অফ বরোদায় একলাফে দু’হাজারেরও বেশি শূন্যপদে বাম্পার নিয়োগ! কোন পদে কীভাবে আবেদন করবেন?

ব্যাঙ্ক অফ বরোদার সহযোগী প্রতিষ্ঠান বরোদা গ্লোবাল শেয়ার্ড সার্ভিসেস লিমিটেড (বিজিএসএসএল) দেশজুড়ে বিভিন্ন পদে মোট ২,০৪৯টি শূন্যপদ পূরণের জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নতুন চাকরিপ্রার্থী থেকে শুরু করে অভিজ্ঞ কর্মী—সবার জন্যই রয়েছে কাজের সুবর্ণ সুযোগ। কালেকশন, ডিজিটাল ব্যাঙ্কিং, গ্লোবাল ট্রেড সার্ভিসেস, রিটেল সেলস, ইনফরমেশন টেকনোলজি এবং ডিজিটাল অনবোর্ডিংয়ের মতো একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে এই নিয়োগ করা হবে। এই পদগুলির জন্য ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
কোন কোন পদে নিয়োগ?
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন বিভাগে বিভিন্ন সংখ্যক শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য পদগুলি হলো—
অ্যাপ্রেন্টিস (টেলি কলিং): ১৫০টি
টেলি কালেকশন এজেন্ট: ১০০টি
এক্সিকিউটিভ এটিএম-রিকনসিলিয়েশন-কমপ্লেইন্ট-ডেবিট কার্ড: ৪০টি
এক্সিকিউটিভ ট্রেড ফাইন্যান্স অপারেশনস: ২৫টি
এক্সিকিউটিভ কাসা-এফসিএনআর কলিং: ৪০টি
প্রকিউরমেন্ট ম্যানেজার: ১টি
এমআইসি অ্যানালিস্ট: ৩টি
ডেপুটি ম্যানেজার এইচআর ও অ্যাডমিন: ১টি
এক্সিকিউটিভ-সিনিয়র এক্সিকিউটিভ (মেকার্স): ২০টি
ডেস্কটপ সাপোর্ট অ্যানালিস্ট: ১টি
ফিল্ড কালেকশন অফিসার (বিভিন্ন বিভাগ মিলিয়ে): ৪০১টি
এম-ডিএম লিডস টেলি কালেকশন: ৬টি
এম-ডেপুটি ম্যানেজার এলএন্ডডি: ১টি
এক্সিকিউটিভ ডেবিট কার্ড অপারেশনস: ১০টি
ডিজিটাল অনবোর্ডিং স্পেশালিস্ট (পার্ট টাইম): ৪০০টি
সেলস অফিসার এএসএম-আরএসএম: ৩৫০টি
অপারেটর (পার্ট টাইম): ৪০০টি
আবেদনের শেষ তারিখ ও পদ্ধতি
চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে এই নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। এছাড়া প্রার্থীরা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশিকা মেনে recruitment@bgss.in এই ইমেল ঠিকানাতেও নিজেদের হালনাগাদ জীবনবৃত্তান্ত বা সিভি পাঠাতে পারবেন। নির্দিষ্ট সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
যোগ্যতা ও বিশেষ ছাড়
বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আলাদা। স্নাতক, স্নাতকোত্তর, এমবিএ, সিএ, সিএস কিংবা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। বেশিরভাগ নির্বাহী এবং ব্যবস্থাপক পদের ক্ষেত্রে কাজের পূর্ব অভিজ্ঞতা বাধ্যতামূলক। তবে বিজিএসএসএল-এর বিজ্ঞপ্তিতে বিশেষভাবে জানানো হয়েছে যে, কর্মজীবনে বিরতির পর যাঁরা ফের কাজে ফিরতে চান, সেই প্রার্থীরা যোগ্যতা পূরণ সাপেক্ষে বিশেষ অগ্রাধিকার পাবেন।
নির্বাচন পদ্ধতি ও বেতন
এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো লিখিত পরীক্ষার কথা উল্লেখ করা হয়নি। প্রথমে প্রার্থীদের জমা দেওয়া আবেদনপত্র ও জীবনবৃত্তান্ত খুঁটিয়ে দেখা হবে। এরপর যোগ্যতার ভিত্তিতে সংক্ষিপ্ত তালিকা তৈরি করে সরাসরি ব্যক্তিগত সাক্ষাৎকার এবং নথি যাচাইয়ের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে।