‘জ্ঞানী ও অনুপ্রেরণাদায়ী নেতা’! মোদির প্রশংসায় পঞ্চমুখ বেলজিয়ামের প্রধানমন্ত্রী, বিশ্ব রাজনীতিতে শোরগোল

আন্তর্জাতিক মঞ্চে ফের ভারতের নেতৃত্বের প্রশংসায় মুখ খুললেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভার। মুম্বইয়ে আয়োজিত ভারত-বেলজিয়াম উচ্চপর্যায়ের আলোচনায় যোগ দিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বের অন্যতম অনুপ্রেরণাদায়ী ও জ্ঞানী নেতা বলে অভিহিত করেছেন। বাণিজ্য ও কূটনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠকে বেলজিয়ামের প্রধানমন্ত্রীর এমন মন্তব্য ভারত ও বেলজিয়াম দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন উষ্ণতার বার্তা দিল।

বর্তমান বিশ্ব রাজনীতিতে চলা বিভিন্ন বাণিজ্যিক অনিশ্চয়তা এবং শুল্ক প্রতিবন্ধকতার মাঝে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের ওপর বিশেষ জোর দেন ডে ওয়েভার। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন দেশ যখন নতুন করে বাণিজ্য বাধা তৈরি এবং বাজার সীমিত করার পক্ষে সওয়াল করছে, তখন ভারত ও ইউরোপ পারস্পরিক আস্থা এবং মুক্ত বাণিজ্যের পথ বেছে নিয়েছে। ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি সছক অর্থনৈতিক সমঝোতা নয়, বরং কৌশলগত আস্থার এক বড় প্রকাশ বলে উল্লেখ করেছেন তিনি।

এছাড়াও, দুই দেশের অর্থনীতি একে অপরের পরিপূরক বলে মন্তব্য করেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী। বিশেষ করে লজিস্টিকস, বন্দর পরিচালনা, রাসায়নিক এবং শক্তি ক্ষেত্রে ভারতীয় বাজারের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। মহারাষ্ট্রের সঙ্গে বেলজিয়ামের বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করার বার্তার পাশাপাশি আগামী দিনে বড় শিল্প প্রতিনিধি দল নিয়ে ভারতে কাজ করার পরিকল্পনার কথাও জানান ডে ওয়েভার।

অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল ভারত-ইইউ বাণিজ্য চুক্তিকে উভয় পক্ষের জন্যই এক ঐতিহাসিক জয় হিসেবে বর্ণনা করেছেন। দীর্ঘ ২৫ বছরের আলোচনার পর রূপায়িত এই চুক্তি দেশের কৃষক, স্টার্টআপ এবং মহিলা উদ্যোক্তাদের জন্য নতুন অর্থনৈতিক সুযোগের দরজা খুলে দেবে বলে দাবি করেছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *