মাঠে নেমেই ফের চোটের কবলে নেইমার! ক্ষোভে ফেটে পড়ে মাঠকে দুষলেন ব্রাজিলিয়ান তারকা

পেশাদার ফুটবল কেরিয়ারে ইনজুরির ধাক্কা যেন কিছুতেই পিছু ছাড়ছে না ব্রাজিলীয় তারকা নেইমার জুনিয়রের (Neymar Jr)। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পর বর্তমানে ক্লাব দল স্যান্টোসের (Santos) হয়ে খেলছেন এই ফরোয়ার্ড। কিন্তু ক্লাব জার্সিতে মাঠে নেমেও ফের একবার চোটের কবле পড়ে কান্নায় ভেঙে পড়লেন তিনি। আর এরপরেই মাঠের বেহাল দশা নিয়ে তাঁর করা মন্তব্য ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক।

কী ঘটেছিল ম্যাচে?

ব্রাজিলিয়ান কাপের কোয়ার্টার-ফাইনালে পালমেইরাসের বিরুদ্ধে ম্যাচে মাঠে নেমেছিলেন নেইমার। ম্যাচের প্রথমার্ধেই ডান উরুতে তীব্র ব্যথা ও হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করায় বাধ্য হয়ে তাঁকে মাঠ ছাড়তে হয়। এই ম্যাচে শুধু নেইমার একা নন, স্যান্টোসের আরও দুই ফুটবলার উইঙ্গার আলভারো বারিয়াল এবং ডিফেন্ডার লুকাস ভেরিসিমোকেও চোট পেয়ে মাঠ ছাড়তে হয়।

ম্যাচটি গোলশূন্যভাবে ড্র হলেও, গত ম্যাচে স্যান্টোসকে ৩-০ গোলে হারানোয় সেমিফাইনালে পৌঁছে গিয়েছে পালমেইরাস।

মাঠকর্মীদের কটাক্ষ ও নেইমারের ক্ষোভ

ম্যাচের পর ভিলা বেলমিরোর মাঠের বেহাল দশা নিয়ে সামাজিক মাধ্যমে সরাসরি তোপ দাগেন নেইমার। মাঠকর্মীদের ব্যঙ্গ করে তিনি লেখেন, মাঠের মাটি আলগা থাকায় পুরো মাঠ গর্তে ভরা ছিল। প্রতিপক্ষের পাশাপাশি তাঁদের মাঠের বিরুদ্ধেও লড়াই করতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি। মাঠ এতটাই অসমান ছিল যে দৌড়ানো কঠিন হয়ে দাঁড়িয়েছিল। প্রথমার্ধেই তিন খেলোয়াড়ের চোট পাওয়ার পেছনে এই বেহাল মাঠকেই দায়ী করেছেন তিনি।

পালমেইরাসের কড়া জবাব

নেইমারের এই মন্তব্যের পরেই চুপ থাকেনি প্রতিপক্ষ ক্লাব পালমেইরাস। তারাও সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে নিজেদের মাঠের প্রশংসা করে নেইমারকে কড়া ভাষায় ব্যঙ্গ করে। তারা লেখে, সঠিক রক্ষণাবেক্ষণের কারণে তাদের মাঠ সবসময় নিখুঁত এবং গর্তমুক্ত থাকে, যেখানে খেলোয়াড়রা সম্পূর্ণ নিরাপদ বোধ করেন। ক্লাবটি আরও খোঁচা দিয়ে লেখে, খারাপ মাঠের একমাত্র সমাধান হলো একটি ভালো মাঠ তৈরি করা, ব্যাপারটা অত্যন্ত সহজ।

চোট পেয়ে মাঠ ছাড়ার পর থেকেই রবিবার করিন্থিয়ান্সের বিরুদ্ধে লিগের ম্যাচে তাঁর খেলা নিয়ে বড়সড় সংশয় তৈরি হয়েছে। সব মিলিয়ে নেইমারের চোট এবং তার পরবর্তী মাঠ বিতর্ক এখন ফুটবল দুনিয়ার অন্যতম চর্চার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *