Natural Pain Killer: পিরিয়ডের সময় আর কষ্ট নয়! কোন খাবারগুলো খেলে নিমেষেই কমবে ক্র্যাম্প ও অস্বস্তি?

মাসিকের সময় ব্যথা ও পেট মোচড়ানি থেকে স্বস্তি পেতে মহিলারা ও কিশোরীরা প্রায়ই বিভিন্ন ব্যথানাশক ওষুধের ওপর নির্ভর করেন। অথচ অনেকেই জানেন না যে, ওষুধের বদলে কিছু বিশেষ ঘরোয়া খাবার বা সুপারফুড খেলেই এই উপসর্গগুলি থেকে খুব সহজেই প্রাকৃতিক উপায়ে মুক্তি পাওয়া সম্ভব।

যে খাবারগুলি খাদ্যতালিকায় রাখা জরুরি:

  • কলা: এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা পেশির টান কমাতে এবং পেট ফাঁপা বা ফোলা ভাব দূর করতে দারুণ সাহায্য করে। এছাড়া কলার ভিটামিন বি-৬ হরমোনের ভারসাম্য ও মুড সুইং নিয়ন্ত্রণে রাখে।

  • তরমুজ: মাসিকের সময় শরীরের তরলের অভাবে পেট ফাঁপার সমস্যা দেখা দেয়। পর্যাপ্ত জল ও ইলেক্ট্রোলাইট সমৃদ্ধ তরমুজ শরীরে জলের ঘাটতি মেটানোর পাশাপাশি তাৎক্ষণিক শক্তি জোগায়।

  • বাদাম ও বীজজাতীয় খাবার: কাঠবাদাম, আখরোট এবং কুমড়োর বীজে থাকা ম্যাগনেসিয়াম ও ভিটামিন-ই পেট ফাঁপা এবং শরীর ফুলে যাওয়ার সমস্যা কমাতে সাহায্য করে।

  • লেবুজাতীয় ফল: কমলা বা মুসম্বির মতো ফল শরীরে আয়রন শোষণে সাহায্য করে। পাশাপাশি এতে থাকা পটাশিয়াম শরীরকে আর্দ্র রাখে এবং পেটের মোচড় কমায়।

  • সবুজ শাকসবজি: এতে ভরপুর আয়রন, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম শরীর থেকে বেরিয়ে যাওয়া রক্তের ঘাটতি পূরণ করে এবং পেশির খিঁচুনি কমায়।

  • আদা ও হলুদ: আয়ুর্বেদে আদাকে প্রাকৃতিক ব্যথানাশক বলা হয়, যা পেটে ব্যথা ও বমি ভাব দূর করে। অন্যদিকে, হলুদে থাকা কারকিউমিন শরীরের প্রদাহ ও ব্যথা কমাতে জাদুকরী কাজ করে।

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র সাধারণ জ্ঞানের জন্য। যে কোনো ডায়েট পরিবর্তনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *