লাভপুরে ভয়াবহ পরিস্থিতি! নদীর বাঁধ ভেঙে প্লাবিত একাধিক গ্রাম, মাথায় হাত কৃষকদের

প্রবল জলের চাপে ফের ভাঙল কুয়ে নদীর বাঁধ। নদীর জল হুড়মুড়িয়ে ঢুকে পড়েছে পার্শ্ববর্তী একাধিক গ্রামে। আকস্মিক এই বন্যায় জলের তলায় চলে গেছে কয়েকশো বিঘা উর্বর কৃষি জমি, যার ফলে মাথায় হাত পড়েছে স্থানীয় কৃষকদের।

ভয়াবহ পরিস্থিতি লাভপুরে

স্থানীয় সূত্রে খবর, নদীর বাঁধ ভেঙে যাওয়ায় মুহূর্তের মধ্যে জল প্রবেশ করতে শুরু করে লোকালয়ে। একের পর এক গ্রাম প্লাবিত হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। কৃষকদের সারাবছরের পরিশ্রমের ফসল জলের তলায় তলিয়ে যাওয়ায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা।

খবর পেয়েই স্থানীয় প্রশাসন ও সেচ দফতরের আধিকারিকেরা পরিস্থিতি খতিয়ে দেখতে তৎপর হয়েছেন। বাঁধ মেরামতের কাজ দ্রুত শুরু করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী গ্রামবাসীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *