জন্মাষ্টমীর তালের বড়া তেতো হয়ে যাচ্ছে? এই সহজ কৌশল মানলেই নিমেষে উধাও হবে তোকটো ভাব!

আগামীকাল শ্রীকৃষ্ণের জন্মতিথি বা জন্মাষ্টমী। এই বিশেষ তিথিতে নাড়ুগোপালকে নানান পদের তালের ভোগ নিবেদন করার রীতি রয়েছে, কারণ এই সময়টাই হল আসল তালের মরশুম। ফলে গোপালের ভোগে তালের বড়া কিংবা তালের মালপোয়ার মতো সুস্বাদু পদ থাকবেই। তবে সমস্যা বাঁধতে পারে তখনই, যখন পাকা তাল থেকে ক্কাথ বের করার পর দেখা যায় সেটি তেতো হয়ে গিয়েছে। তাল তেতো হয়ে গেলে তা দিয়ে বড়া বা লুচি যাই বানানো হোক না কেন, পুরো রান্নার স্বাদই মাটি হয়ে যায়। এই পরিস্থিতিতে হতাশ না হয়ে কিছু সহজ কৌশল মেনে চললেই তালের তেতো ভাব পুরোপুরি দূর করা সম্ভব।

প্রথমত, তাল ছেঁচে নেওয়ার পর সামান্য মুখে দিয়ে দেখে নিন সেটি তেতো কি না। যদি তেতো লাগে, তবে তালের শাঁসটি একটি পরিষ্কার সুতির কাপড়ে ঢেলে ভালো করে গিঁট বেঁধে কোথাও ঝুলিয়ে দিন। এতে তালের রস থেকে অতিরিক্ত জল ঝরে গিয়ে সহজেই তেতো ভাব কেটে যাবে। এছাড়া, তালের ক্কাথ বের করে তা ফুটিয়েও নিতে পারেন; এক্ষেত্রে উপর থেকে ফেনা ফেলে দিলেই তোকটো ভাব চলে যায়।

দ্বিতীয়ত, চুন জলের ব্যবহারেও তালের তেতো ভাব দূর করা যায়। তালের আঁটিগুলি সামান্য চুন জলে প্রায় ঘণ্টাখানেক ভিজিয়ে রেখে দিন। এরপর জল থেকে তুলে কাপড়ের মধ্যে রেখে ভালো করে নিংড়ে নিলেই কাজ শেষ। এছাড়া, একটি গাছের পাতায় কয়েক ফোঁটা চুন লাগিয়ে তা তালের ক্কাথের মধ্যে ডুবিয়ে রাখতে পারেন। কিছুক্ষণ পর সেই পাতাটি তুলে ফেলে দিলেই তালের সমস্ত তেতো ভাব নিমিষেই কেটে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *