জন্মাষ্টমীর সকালেই বড় ধাক্কা! পুজোর আগে হু-হু করে বাড়ল সোনার দাম, পকেট ফাঁকা মধ্যবিত্তের?

পূজোর আগে সোনার বাজার দর নিয়ে প্রতিদিন বাড়ছে সাধারণ মানুষের দুশ্চিন্তা। কমার ইঙ্গিত দিয়েও ফের ঘুরে দাঁড়াচ্ছে হলুদ ধাতু। জন্মাষ্টমীর সকালেই সোনার দরে নতুন করে ছ্যাঁকা লাগায় চিন্তার ভাঁজ ক্রেতাদের কপালে। বুধবারের তুলনায় বৃহস্পতিবারের পর আজ শুক্রবারও হু-হু করে ঊর্ধ্বমুখী হয়েছে সোনার গ্রাফ। উৎসবের মরশুম ও বিয়ের মরশুমের আগে এই লাগামছাড়া দামবৃদ্ধি মধ্যবিত্তের পকেটে যে বেশ ভালোই টান ধরাবে, তা বলাই বাহুল্য।

ClearTax

একনজরে দেখে নিন আজকের বাজারে দেশের প্রধান শহরগুলিতে ২২ ও ২৪ ক্যারেট সোনার দর:

Paytm
শহর ১০ গ্রাম ২২ ক্যারেট সোনা (টাকা) ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনা (টাকা)
কলকাতা ১,৪৩,৯৭৯ ১,৫৬,৩৯৭
দিল্লি ১,৪৩,৭২৪ ১,৫৬,১১৯
মুম্বই ১,৪৩,৯৩৬ ১,৫৬,৩৫০
চেন্নাই ১,৪২,২১৬ ১,৫৬,৬৫৪
বেঙ্গালুরু ১,৪৩,১৭৭ ১,৫৬,৬১২
হায়দরাবাদ ১,৪৩,৯৭৯ ১,৫৬,৩৯৭
আহমেদাবাদ ১,৪৩,৩৯০ ১,৫৬,৬৯৮
জয়পুর ১,৪৩,৭৫০ ১,৫৬৮১০
পুনে ১,৪৩,৯৩৬ ১,৫৬,৩৫০
লখনউ ১,৪৩,৭৫০ ১,৫৬৮১০
ভুবনেশ্বর ১,৪৩,৯৭৯ ১,৫৬,৩৯৭
পাটনা ১,৪৩,৩৯০ ১,৫৬,৬৯৮

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারের ওঠানামার কারণেই দেশীয় বাজারে এই লাগাতার দামের তারতম্য ঘটছে। পুজোর কেনাকাটার আগে এই মহার্ঘ পরিস্থিতি সোনাপ্রেমী ক্রেতাদের কতটা হতাশ করে, সেটাই এখন দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *