আরআরবি গ্রুপ ডি পরীক্ষা ২০২৬: শীঘ্রই প্রকাশ হতে চলেছে প্রভিশনাল অ্যানসার কি, কীভাবে ডাউনলোড করবেন?

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) সেন্ট্রলাইজড এমপ্লয়মেন্ট নোটিশ (CEN 09/2025)-এর আওতায় অনুষ্ঠিত কম্পিউটার-বেসড টেস্ট বা সিবিটি (CBT)-তে অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে আরআরবি গ্রুপ ডি ২০২৬-এর প্রভিশনাল অ্যানসার কি এবং রেসপন্স শিট। পরীক্ষার্থীরা অফিসিয়ালি প্রকাশিত হওয়ার পর নিজ নিজ আঞ্চলিক রেলওয়ে বোর্ডের ওয়েবসাইট থেকে এই উত্তরপত্র ডাউনলোড করতে পারবেন।
চলতি বছরের গত ৩ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত সারা দেশের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে একাধিক শিফটে আরআরবি গ্রুপ ডি ২০২৬-এর পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই প্রার্থীরা অধীর আগ্রহে অ্যানসার কি প্রকাশের অপেক্ষা করছেন। সাধারণত আগের নিয়োগ প্রক্রিয়াগুলির ট্রেন্ড পর্যালোচনা করলে দেখা যায়, পরীক্ষা সমাপ্ত হওয়ার কিছুদিনের মধ্যেই প্রভিশনাল অ্যানসার কি ও রেসপন্স শিট প্রকাশ করা হয়। তবে সঠিক তারিখ ও সময় জানতে প্রার্থীদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল নোটিফিকেশনের ওপর নজর রাখতে বলা হয়েছে।
অ্যানসার কি ডাউনলোড করার পদ্ধতি:
অফিসিয়ালভাবে প্রকাশিত হওয়ার পর প্রার্থীরা নিচের সহজ ধাপগুলি অনুসরণ করে তাঁদের উত্তরপত্র দেখতে পাবেন:
১. প্রথমে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২. এরপর আঞ্চলিক আরআরবি ওয়েবসাইটগুলির তালিকা থেকে আপনার নির্দিষ্ট আবেদন অঞ্চলটি (Region) নির্বাচন করতে হবে।
৩. সেখানে ‘CEN 09/2025 – RRB Group D Answer Key and Response Sheet’ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে ক্লিক করতে হবে।
৪. নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করার পর আপনার রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড বা জন্ম তারিখের মতো প্রয়োজনীয় লগইন তথ্য দিতে হবে।
৫. সমস্ত তথ্য জমা দেওয়ার পর আপনার প্রভিশনাল অ্যানসার কি এবং রেসপন্স শিট স্ক্রিনে ভেসে উঠবে।
৬. পরিশেষে এটি ডাউনলোড বা সেভ করে অফিশিয়াল উত্তরের সঙ্গে নিজের দেওয়া উত্তরগুলি মিলিয়ে নিতে পারবেন প্রার্থীরা।
যেহেতু সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন অনানুষ্ঠানিক সূত্রে নানা ধরনের জল্পনা ছড়িয়ে পড়ে, তাই পরীক্ষার্থীদের বিভ্রান্ত না হয়ে শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটের খবরাখবরের ওপর নির্ভর করার পরামর্শ দেওয়া হচ্ছে।